চট্টগ্রাম, , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

শ্রমিকদের কল্যাণের অগ্রযাত্রাকে সুসংহত করতে নৌকা মার্কায় ভোট দিন : পটিয়ায় নির্মাণ শ্রমিক লীগের জনসভায় সামশুল হক

প্রকাশ: ২০১৮-১২-২৪ ০০:২৪:০৫ || আপডেট: ২০১৮-১২-২৪ ০০:২৪:০৫

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : চট্টগ্রাম-১২ পটিয়া আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব সামশুল হক চৌধুরী বলেছেন, শেখ হাসিনা এদেশকে শুধু উন্নয়ন সমৃদ্ধ করেনি। শ্রমিকদের কল্যাণেও অবদান রেখেছেন। তিনি জীবনের নিরাপত্তা সহ বীমা ভিত্তিক প্রকল্প নিয়ে শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। শ্রমিকদের কল্যাণের অগ্রযাত্রাকে সুসংহত করতে নৌকা মার্কায় ভোট দিন।

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে শ্রমিকরা হবেন দেশের উন্নয়ন ও অগ্রগতির সহায়ক মাধ্যম। তাই ৩০ ডিসেম্বর নৌকা মার্কাকে বিজয়ী করতে সর্বস্তরের শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরো বলেন, মনিরুজ্জামান ইসলামবাদী, আবদুল করিম সাহিত্য বিশারদ এবং প্রীতিলতার শান্তিপূর্ণ পটিয়ায় সন্ত্রাসী, চাঁদাবাজ, অস্ত্রধারী ও দাদন ব্যবসায়ীদের স্থান নেই। অতীতেও শান্তিপূর্ণ পটিয়ায় কেউ অশান্তি করে টিকে থাকতে পারেনি। ভবিষ্যতেও পারবে না। গত ১০ বছর এই জনপদের উন্নয়নের সাথে যেমন আমি জড়িত ছিলাম তেমনি এখানে কোন অনিয়ম, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, থানার দালালদের প্রশ্রয় দেইনি-ভবিষ্যতেও দেয়া হবে না। তিনি শনিবার পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে পটিয়া উপজেলা ও দক্ষিন জেলা নির্মান শ্রমিক লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

এতে প্রধান বক্তা বদিউল আলম শ্রমিকদের ত্যাগকে অর্থবহ করতে তাদের কল্যাণে এগিয়ে আসার জন্য এমপি সামশুল হকের দৃষ্টি আকর্ষণ করেন। পটিয়া পৌরসভা নির্মান শ্রমিক লীগের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসহাকের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি ছিলেন নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব সামশুল হক চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম।

বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, দক্ষিণ জেলা নির্মান শ্রমিক লীগের সভাপতি এসএম আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রফিক হাসান, উপজেলা সভাপতি এখলাস মিয়া, চ: দ: জেলা নির্মাণ শ্রমিক লীগ কার্যকরী সভাপতি নুরুল আলম, সহ-সভাপতি হাজী নুর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর, হাজী আবদুল হক, জসিম উদ্দিন, রণি আক্তার, মো. হারুন, তৈয়ব আলী, মনসুর আলী, কাজী একরাম উদ্দিন, ফজলুল রহমান মফিজ, মো. সাইফুল হাসান, মামুনুর রশিদ, মো. ইছহাক, মো. ইদ্রিস, আবুল কাশেম, মো. মুসা, নুর মোহাম্মদ (কন্ট্রা:), টিপু বিশ্বাস, ফারুক আহমদ, মকসুদুর রহমান, জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন, দিদারুল আলম, দোস মোহাম্মদ, আবদুল মালেক, মো. সোলায়মান, ফরিদুল ইসলাম, নুরু কন্ট্রা:, হাজী মো. শফি, মফিজুর রহমান, সুনীল সর্দ্দার প্রমুখ। সামশুল হক চৌধুরী বলেন, পটিয়ায় বিএনপি’র এমপি প্রার্থী এনামুল হকের বাড়ি থেকে পুলিশ অস্ত্রসহ ১৩ জনকে আটক করেছে। এটা পটিয়ার জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। এতে দেশে বিদেশে পটিয়ার সুনাম ক্ষুন্ন হয়েছে।

সে নির্বাচন করবে, তাকে আমি বলেছি পটিয়ায় তুমি যে সুযোগ পাচ্ছ দেশের কোথাও সে সুযোগ নেই। কারণ আমি গনতন্ত্রে বিশ্বাস করি। এখন সে শহর থেকে অস্ত্রধারী ক্যাডারদের ভাড়া করে পটিয়ার ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। তিনি বলেন একজন লন্ডনে বসে ক্যাসিনো বা জুয়া ব্যবসা করে আরেকজন করে দাদন ব্যবসা। দুজনের মধ্যে কোন পার্থক্য নেই। তিনি হুশিয়ার করে বলেন, ২০০৪ সালে আমি সার বিতরণ কালে যারা আমাকে লক্ষ্য করে গুলি করেছিল আমি তাদের ক্ষমা করে দিয়েছি। মনে করেছিলাম তারা ভাল হয়ে যাবে।

এখন সেই সন্ত্রাসীরা আবারো এলাকায় জড়ো হয়েছে। তিনি বলেন, আঞ্চলিকতা তুলে কোন লাভ না হওয়ায় প্রতিপক্ষ বিএনপির প্রার্থী এখন পেশী শক্তির উপর নির্ভর হয়ে ভোট ডাকাতি করতে চায়। তিনি বলেন পশ্চিম পটিয়ার সব ব্যবসায়ী শিল্পপতি আমার সাথে রয়েছে। আপনারাও আমার সাথে আছেন। ইনশাল্লাহ নৌকার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবেনা। সভায় বক্তারা পটিয়ার চলমান উন্নয়ন প্রক্রিয়া অব্যহত রাখতে সামশুল হক চৌধুরীকে আবারো বিজয়ী করার আহবান জানান। সভাশেষে নির্মান শ্রমিক লীগ নেতৃবৃন্দ সামশুল হক চৌধুরীর হাতে দৃষ্টিনন্দন নৌকার রেপ্লিকা তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *