চট্টগ্রাম, , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

এস. এম. রাশেদ চন্দনাইশ প্রতিনিধি

সকল ধর্মের নিরপত্তা দিতে পারে সুন্নিয়ত: দোহাজারীতে স.উ.ম সামাদ

প্রকাশ: ২০১৮-১২-২৪ ১৬:২৮:০৭ || আপডেট: ২০১৮-১২-২৪ ১৬:২৮:০৭

চন্দনাইশ প্রতিনিধি:

আগামী জাতীয় একাদশ নির্বাচনে চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী স.উ.ম আব্দুস সামাদ বলেছেন, জাতীয় সাংসদ নির্বাচন হবে উৎসব মূখর। সকলে ঈমানী দায়িত্ব নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। নির্বাচনে যুদ্ধ নয়, উৎসবে পরিণত করতে হবে। যদি কেউ সন্ত্রাসী কার্যকলাপ করলে তা প্রতিহত করারও আহবান জানান। আ’লীগ ও বিএনপি একজন আরেকজনের শত্র“ু হতে পারে কিন্তু সুন্নীয়ত কারো শত্রæু নয়, সকল ধর্মের জন্য সুন্নীয়তই আনতে পারে শান্তি। তাই ধর্ম,বর্ণ সকলেই ৩০ ডিসেম্বর সুন্নীয়তের প্রতিক মোমবাতি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। গত ২২ ডিসেম্বর বিকালে দোহাজারী পৌরসভায় গণসংযোগ শেষে দোহাজারী বাসষ্টেশন এলাকায় তিনি উপরোক্ত কথাগুলি বলেন। এর আগে তিনি ব্ওিসির মোড়, চাগাচর, বাজালিয়া, পুরানগড়সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং বাড়ী বাড়ীতে গিয়ে ভোটারদের মধ্যে মোমবাতি মার্কায় ভোট প্রত্যাশা করেন। এসময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, চন্দনাইশ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলায়মান ফারুকী, বাঃ ইঃ ফ্রন্ট সাতকানিয়া উপজেলার সভাপতি আবদুল মোতালেব ছিদ্দিকুন নুর, বাঃ ইঃ যুবসেনা কেন্দ্রীয় পরিষদের সি: সহ-সম্পাদক মোঃ শাহজাহান, বাঃ ইঃ ছাত্রসেনার কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি জি.এম শাহাদাত হোসেন মানিক, অর্থ সম্পাদক মোঃ মামুন, বাংলাদেশ ইসলামী যুবসেনার চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা মোখতার হোসেন শিবলী, ছাত্রসেনার দক্ষিণ জেলার সভাপতি নুরুল ইসলাম হিরু, ফ্রন্টের চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) থানার সভাপতি মাওলানা আহমদ নক্সবন্দী, সাধারণ সম্পাদক কলিম উদ্দীন,ফ্রন্টের সাতকানিয়া উপজেলার আবু নাঈম রেজভী, মাওলানা মোহাম্মদ মাহাবুবুল হক নুরেবাংলা, যুবসেনার আংশিকের সভাপতি মাওলানা দিদারুল আলম আল-কাদেরী, যুবসেনা দোহাজারী পৌরসভার সভাপতি কাজী আবদুল মোমেন লাভলু, ছাত্রসেনা চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) থানা শাখার সভাপতি মোঃ ইলিয়াছ উদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দীন ছিদ্দিকী,  প্রচার সম্পাদক মুহাম্মদ মোসলেহ উদ্দীন শাকিল, দোহাজারী পৌরসভা ছাত্রসেনার সভাপতি মোঃ সোলায়মান, সরোয়ার কামাল রুবেল, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার  প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *