চট্টগ্রাম, , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে  নৌকাকে বিজয়ী করতে হবে’

প্রকাশ: ২০১৮-১২-২৫ ২০:০৫:৪৮ || আপডেট: ২০১৮-১২-২৫ ২০:০৫:৪৮

মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পাহাড়ি এলাকা কয়লাতে দিনব্যাপী পাড়া বৈঠক, উঠান বৈঠক ও পাড়া বৈঠক করেছে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সকালে কয়লা বাজার থেকে গনসংযোগ শুরু হয়ে সন্ধ্যায় ইসলামপুর এলাকায় শেষ হয়। সৈয়দপুরে পাড়া বৈঠক অনুষ্ঠিত হয়। পাড়া বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।

কয়লা ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ৬ নং ওয়ার্ডের সদস্য মহিউদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তপন ত্রিপুরার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীম, সাধারণ সম্পাদক মোঃ শেখ সেলিম, করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এস এম আবুল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ইমরুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. জামাল উদ্দিনসহ নেতৃবৃন্দ।

 

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক মহিউদ্দিন কিরণ, আওয়ামীলীগ নেতা আফছার হোসেন চৌধুরী, করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শেখ কামাল, করেরহাট ইউনিয়ন যুবলীগ নেতা সাইফুল ইসলাম, জাবেদ হোসেন, জহির উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অহিদুন্নবী শোভন, যুবলীগ নেতা ইকবাল হোসেন, সজিব, মিশু।

সভায় বক্তারা বলেন, মিরসরাইয়ের অবহেলিত পাহাড়ি কয়লা এলাকার উন্নয়ন করেছেন গনপূূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি ১৯৯৬ সাল ও ২০০৮ সালে ক্ষমতায় আসার পর অন্তত ৩০ কোটি টাকার উন্নয়ন কাজ করেছেন। আগামীতে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে বিজয়ী করে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *