আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-২৫ ০০:০৩:৪১ || আপডেট: ২০১৮-১২-২৫ ০০:০৩:৪১
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার বড়লিয়ায় বিএনপি ও ঐক্য ফ্রন্ট মনোনীত প্রার্থী এনামুল হক এনাম গতকাল ব্যাপক গণসংযোগ করেন এবং একটি পথ সভায় বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, আমার মার্কা ধানের শীষে আমি নির্বাচন করলেও এটি বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার প্রতিক। আমি তাদের প্রতিনিধি হিসেবে এ নির্বাচন করছি। আগামী ৩০ ডিসেম্বর একেকটি ভোট হবে বেগম জিয়ার মুক্তির ভোট। বেগম জিয়া আজ কারাগারে অসহায়ত্বের জীবন যাপন করছে। তাকে মুক্ত করে আনার জন্য আজ বিএনপি সারা দেশে ধানের শীষে নির্বাচন করছে। অপরদিকে সরকারী দল নানা সুযোগ সুবিধা নিয়ে নির্বাচন করার সুবাদে আমাদের নেতাকর্মীরা নানান হয়রানির শিকার হচ্ছে। আমি প্রশাসন এবং নির্বাচন কমিশনের প্রতি মানবিক আবেদন জানাচ্ছি যে, আমাদেরকে যেন নির্বাচনের কার্যক্রম পরিচালনা সুযোগ করে দেওয়া হয়। আমরা যদি লেভেল প্লেয়িং ফিল্ড না পায় তাহলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ পর্যন্ত টিকে থাকা কঠিন হয়ে পড়বে। তারপরও যেহেতু আমরা আমাদের মাকে মুক্ত করার জন্য আন্দোলন করছি সেহেতু শেষ পর্যন্ত নির্বাচনে থেকে আমরা বিজয় নিয়ে মাঠ ছাড়বো। এ সময় তার সাথে ছিলেন বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান সৈয়দ নাছির, বিএনপি নেতা আবুল বশর সওদাগর, আবদুল মান্নান তালুকদার, গাজী নজরুল ইসলাম, বুলবুল আহমদ, নান্নু, হাবিব উল্লাহ, আবদুল কাদের, নজরুল ইসলাম কাজল, আইয়ুব নবী, নাজিম উদ্দিন প্রমুখ। এসময় তারা বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগের মাধ্যমে ধানের শীষে ভোট প্রার্থণা করেন।