চট্টগ্রাম, , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

এস. এম. রাশেদ চন্দনাইশ প্রতিনিধি

নজরুলকে ভোট দিয়ে সংসদে পাঠালে প্রধানমন্ত্রী হয়ত মন্ত্রীত্ব উপহার দিবেন : দোহাজারীতে মোসলেম উদ্দীন

প্রকাশ: ২০১৮-১২-২৫ ২০:২৬:৫৪ || আপডেট: ২০১৮-১২-২৫ ২০:২৬:৫৪

এসএম রাশেদ, চন্দনাইশ:

দোহাজারীতে নির্বাচনী জনসসভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের সভাপতিআলহাজ্ব মোসলেম উদ্দীন আহমেদ বলেছেন, ৩০ ডিসেম্বর নৌকায় ভোট দিয়ে নজরুল ইসলাম চৌধুরীকে সংসদে পাঠাতে পারলে প্রধানমন্ত্রী তাকে পুরস্কৃত করবেন হয়ত খুশি হয়ে মন্ত্রীও বানাতে পারেন বলে ইঙ্গিত করেছেন উল্লেখ করে তিনি বলেন, চন্দনাইশ-সাতকানিয়াবাসীর জন্য ৩০ ডিসেম্বর একটি গুরুত্বপূর্ণ দিন।

কর্ণেল অলি বিগত ৫ বার এমপি হয়েছেন তিনি দোহাজারীর জন্য কি করেছেন, বরং সে সময়ে তিনি দোহাজারীবাসীর সাথে যে আচারণ করেছিলেন তা দোহাজারীবাসীর কখনও ভুলার নয়। অথচ গত ৫ বছরে আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী একবার এমপি হয়ে দোহাজারী ইউনিয়নকে পৌরসভায় রূপান্তর, শঙ্খের ভাঙ্গনে শত শত মানুষকে রক্ষা

করতে চাগাচরে বেড়ীবাঁধ নিমার্ণ,শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত বরাদ্দ,রাস্তাঘাটের উন্নয়নসহ তিনি চন্দনাইশ-সাতকানিয়া আংশিক এলাকার ব্যাপকউন্নয়নের কাজ করেছেন। এক সময় বিএনপি-জামায়তরা মানুষদেরকে ভুল বুঝিয়েছিল,তারা বলছিল, নৌকায় ভোট দিলে বাংলাদেশ ভারত হয়ে যাবে, হিন্দুস্তান হয়ে যাবে, মসজিদের আযান হবে না। আ’লীগ এতবার ক্ষমতায় এসেছে কখনোওকি মসজিদেআযান হয়নি বরং আ’লীগ এসে মসজিদ,মাদ্রাসাসহ সকল ধর্মীয় উপসানলয়ে জন্যযতেষ্ট বরাদ্দ দিয়েছেন। আ’লীগ উন্নয়নের সরকার এ উন্নয়নকে অব্যাহত রাখতে হলে নৌকায় ভোট দিতে হবে। অন্যথায় দেশে জঙ্গীবাদ,মৌলবাদ সৃষ্টি হয়েস্বাধীন দেশকে অকার্যকর দেশে পরিণত করবে। এসময় জনসভায় উপস্থিত সকলকে হাততুলে নৌকার পক্ষে সমর্থন আদায় করে তিনি বিভিন্ন ¯েøাগান দিয়েনেতাকর্মীদের উজ্জীবিত করেন।

২৫ ডিসেম্বর বিকালে দোহাজারী পৌরসভা আ’লীগের উদ্যোগে আয়োজিত বিশাল একগণমিছিল দোহাজারী রেল ষ্টেশন হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কেরগুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করারপর দোহাজারী হাজারী টাওয়ার চত্ত¡রে এসেসমবেত হয়ে এক নির্বাচনী জনসভা দোহাজারী পৌর আ’লীগের সভাপতি আবদুলশুক্কুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি ছিলেন, দক্ষিণজেলা আ’লীগের সভাপতি মোছলেম উদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, দক্ষিণজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক শাহজাদামহিউদ্দীন, উপজেলা চেয়ারম্যান আবদুর জব্বার চৌধুরী,উপজেলা আ’লীগের সভাপতিজাহেদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, জেলা পরিষদের সদস্য শাহিদা আকতার জাহান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মাষ্টার আহসান ফারুক,সাংগঠনিক সম্পাদক বাবর আলীইনু,পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক বশির উদ্দীন মুরাদ,নবাব আলী,

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ্ব লোকমান হাকিম, আবদুল্লাহ আলনোমান বেগ,বেলাল হোসেন মিটু, আমিনুল ইসলাম কায়সার, মোঃ আলমগীর, মনছফ আলী,সোলায়মান, সাইফুল ইসলাম সুমন, জাহাঙ্গীর, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা তানভীর চৌধুরী,সাইফুদ্দীন মানিক, মিজানুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *