চট্টগ্রাম, , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

নৌকা পক্ষের সরকার ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয় : লোহাগাড়ায় লোহাগাড়ায় কেন্দ্রীয় আ’লীগ নেতা আমিন

প্রকাশ: ২০১৮-১২-২৫ ২১:৫২:২৩ || আপডেট: ২০১৮-১২-২৫ ২১:৫২:২৩

আলাউদ্দিন, বীর কন্ঠ :

বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেছেন, নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক। নৌকা পক্ষের সরকার ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়।  তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

আজ মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী আমিনুল ইসলাম আমিন  চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সমর্থনে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নে বিভিন্ন এলাকায়  গণসংযোগ ও পথসভা করেন।

আমিনুল ইসলাম আমিন বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ সরকারের চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় আওয়ামী লীগ সরকারকে জয়ী করতে সকলকে ঐক্য হয়ে নৌকায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে।

পথসভায় বক্তব্য রাখেন, প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইদ্রিছ, প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, উপ-প্রচার সম্পাদক মাওলানা নুরুল আবছার চৌধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাউদ্দিন হীরু, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির রাসেল,  উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুর রহমান আজিজ,  চেয়ারম্যান মো. নুরুচ্ছফা কোম্পানী,লোহাগাড়া আওয়ামী যুবলীগের আহবায়ক মুহাম্মদ জহির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক মুহাম্মদ আবছার উদ্দিন  প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *