চট্টগ্রাম, , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতা প্রদান অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন : পটিয়ায় নৌকার সমর্থনে নির্বাচনী সভায় লায়ন মুরাদ

প্রকাশ: ২০১৮-১২-২৫ ০০:০৬:২০ || আপডেট: ২০১৮-১২-২৫ ০০:০৬:২০

 আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : চট্টগ্রাম-১২ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ ও মহাজোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সামশুল হক চৌধুরীর সমর্থনে উপজেলার খরনা ইউনিয়নে সোমবার সন্ধ্যায় গনসংযোগ করেন উপজেলা আ.লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক, মুজাফ্ফরাবাদ এন.জে উচ্চ বিদ্যালয়ের সভাপতি লায়ন গোলাম সরওয়ার চৌধুরী মুরাদ। এসময় তার সাথে ছিলেন ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, বেসরকারী কারা পরিদর্শক আবদুল হান্নান লিটন, ইউনিয়ন আ.লীগ সভাপতি সামশুল আলম, সাধারন সম্পাদক জয় প্রকাশ দত্ত, ইউনিয়ন যুবলীগ সভাপতি বাপ্পী চৌধুরী, সাধারন সম্পাদক নুরুল আবাছার প্রমুখ। এ উপলক্ষে আয়োজিত সভায় লায়ন গোলাম সরওয়ার চৌধুরী মুরাদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে গেছে সমৃদ্ধির পথে।

দেশের উন্নয়নে তিনি গ্রহন করেছেন ব্যাপক কর্মপরিকল্পনা। সকল সুবিধা ভোগীদের কাছে পৌছে দিচ্ছেন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, মাতৃত্বকালীন ভাতা ও প্রতিবন্ধী ভাতা সহ সকল সুযোগ সুবিধা। এসকল সুযোগ সুবিধা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে হবে। তিনি আরোও বলেন, পটিয়ায় গত ১০ বছরে শেখ হাসিনার আস্থাভাজন আলহাজ্ব সামশুল হক চৌধুরীর নেতৃত্বে পটিয়াতে ২ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ পরিচালিত হয়েছে। নৌকায় ভোট দিয়ে পটিয়ার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *