চট্টগ্রাম, , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে  ২ হাজার পিচ ইয়াবাসহ যুবক গ্রেফতার 

প্রকাশ: ২০১৮-১২-২৫ ২০:১১:২২ || আপডেট: ২০১৮-১২-২৫ ২০:১১:২২

মিরসরাইয়ে ২ হাজার পিচ ইয়াবাসহ মাহবুবুল আলম সেতু নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার রাত পৌনে ৮ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর সোনাপাহাড় চিনকি আস্তানা থেকে তাকে গ্রেফতার করে জোরারগঞ্জ থানা পুলিশ। এসময় ইয়াবা বহনের কাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রো জব্দ করে পুলিশ।

গ্রেফতারকৃত মাহবুব জয়পুরহাট জেলার রায়খালী উপজেলার চেয়রীগ্রামের মজিবুর রহমানের পুত্র।

জোরারগঞ্জ থানার জেষ্ঠ্য উপ-পরিদর্শক আবেদ আলী জানান, সোমবার রাত পৌনে আটটায় ইয়াবা পাচার সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের চিনকি আস্তানা এলাকায় এসআই মাহফুজের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। এসময় ঢাকামুখী একটি চকলেট কালারের নোহা মাইক্রোবাসে তল্লাশি  করে দুই হাজার পিচ ইয়াবাসহ এক যুবককে আটক ও গাড়িটি জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মাদক বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *