চট্টগ্রাম, , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

নূর হোসেন মামুন , কাপ্তাই প্রতিনিধি :

যে পার্বত্য অঞ্চলের সমস্যা স্থায়ীভাবে সমাধান করবে তাকে ভোট দিন

প্রকাশ: ২০১৮-১২-২৫ ২০:৩৭:০২ || আপডেট: ২০১৮-১২-২৫ ২০:৩৭:০২

নূর হোসেন মামুন, কাপ্তাই প্রতিনিধি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি ২৯৯নং অাসনে সতন্ত্র প্রার্থী ও বর্তমান সাংসদ ঊষাতন তালুকদার ব্যাপক শোডাউনের মধ্য দিয়ে মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত কাপ্তাইয়ের চন্দ্রঘোনাস্থ মিশন এলাকা, কলাবাগান, বারঘোনা সিনেমাহল, কয়লার ডিপো, কেপিএম গেইট, বরইছড়ি, নোয়াপাড়া, কুকিমারা এলাকায় তার নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এসময় তিনি বাড়ি বাড়ি গিয়ে তার নির্বাচনী ইস্তেহার ও লিফলেট বিতরণ করেন। ভোটারদের জড়িয়ে ধরে তাদের সকল সমস্যা সমাধানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

জনসংহতি সমিতির (জেএসএস) নোয়াপাড়া গ্রাম কমিটির সভাপতি অংথোয়াই মারমার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, জেএসএসের কেন্দ্রীয় কমিটির ভূমি বিষয়ক সম্পাদক চিংলা মং চাক, জেএসএস কেন্দ্রীয় কমিটির সদস্য সৌখিন চাকমা, কেন্দ্রীয় কমিটির সদস্য ও নির্বাচনী প্রধান এজেন্ট উদয়ন ত্রিপুরা, পিসিপির কেন্দ্রীয় সভাপতি জুয়েল চাকমা, জেএসএসের কাপ্তাই উপজেলা শাখায় সভাপতি বিক্রম মারমা, সহ-সভাপতি জন চাকমা, সাধারণ সম্পাদক সায়ামং মারমা, সাংগঠনিক সম্পাদক খ্যইসাঅং মার্মা,  পিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি জুয়েল চাকমা সহ অারও অনেকে।

এসময় ঊষাতন তালুকদার বলেন, ভোট দিতে হবে নির্বিগ্নে। অাপনার যে প্রার্থীকে পছন্দ সেই প্রার্থীকে। যে প্রার্থী অাপনার অধিকারের কথা সংসদে গিয়ে সাহসের সাথে উপস্থাপন করে অাপনার অধিকার ফিরিয়ে দিতে সক্ষম হবে এমন প্রার্থীকে।

তিনি অারও বলেন, কেপিএমকে বাঁচাতে অামি ইতিতে ব্যাপক কাজ করেছি। চেষ্টা করেছি অাশির দশকের এই মিলসকে অাবারও পুনরায় সচল করতে। অামার চেষ্টা বৃথা যায়নি। সম্প্রতি স্থায়ী কমিটির একটি টিম কেপিএম পরিদর্শন করে ১০০কোটি টাকা বরাদ্ধ দিয়েছে। অাপনারা যারা বেতন পেনশনের টাকা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন তারা অামার জন্য অাশির্বাদ করবেন। অামি অাবার সাংসদ হলে অাপনাদের এই সমস্যা স্থায়ীভাবে সমাধান করে দিবো বলে অাশা রাখি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *