আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-১২-২৬ ১৬:২১:৩৫ || আপডেট: ২০১৮-১২-২৬ ১৬:২১:৩৫
বীর কন্ঠ ডেস্ক :
চট্টগ্রামের ১৬টি আসনের নির্বাচনি সরঞ্জাম বিতরণ করা হবে কাল বৃহস্পতিবার। এসব সরঞ্জাম দেয়া হবে এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম থেকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বা সহকারী রির্টানিং কর্মকর্তাদের হাতে এসব সামগ্রী তুলে দেয়া হবে। যা আগামী শনিবার প্রতিটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা স্ব স্ব উপজেলা সদর থেকে নিতে পারবেন। এছাড়াও বিতরণ করা হবে কোতোয়ালী আসনের ১৮শ ৪০টি ইভিএম।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্বাচনে মোট ৪১ ধরনের উপকরণ ব্যবহার হয়ে থাকে।