চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রাম কারাগারে হাজতির মৃত্যু

প্রকাশ: ২০১৮-১২-২৬ ২২:২১:৪০ || আপডেট: ২০১৮-১২-২৬ ২২:২১:৪০

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মুত্যু হয়েছে। তার নাম মো. নাছির (৪২)। সে আনোয়ারা উপজেলার সরেঙ্গা গ্রামের মৃত হাজী মকবুল আহমেদ মাঝি বাড়ির মনির হোসেনের ছেলে। বুধবার (২৬ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার জানান, বুধবার সকালে বুকে ব্যথা অনুভব করলে মো. নাছিরকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গত ২৪ জানুয়ারিতে একটি মামলায় নাছিরকে গ্রেফতার করে চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানা পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *