আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-১২-২৬ ২২:০৮:৪৬ || আপডেট: ২০১৮-১২-২৬ ২২:০৮:৪৬
বীর কন্ঠ ডেস্ক:
চট্টগ্রাম-৯ আসনে ভোটগ্রহণের জন্য ইভিএম পৌঁছে গেছে। নির্বাচন কমিশন কার্যালয় থেকে ভোরে নগরীর জেলা ক্রীড়া সংস্থার জিমনেশিয়ামে ইভিএম নেয়া হয়।
সেখান থেকে ২৯ ডিসেম্বর বিকেলে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ইভিএম বুঝে নিয়ে যাবেন সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসাররা। চট্টগ্রাম-৯ আসনে ১৪৪টি কেন্দ্রে ৯২০টি বুথ রয়েছে।
প্রত্যেক বুথের জন্য দুই সেট করে ১ হাজার ৮৪০টি ইভিএম সরবরাহ করেছে নির্বাচন কমিশন।