আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-২৬ ০০:১২:১২ || আপডেট: ২০১৮-১২-২৬ ০০:১২:১২
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার শ্রীমাই এলাকায় গণসংযোগ করছেন বিএনপি মনোনীত ঐক্য ফ্রন্টের প্রার্থী এনামুল হক এনাম। গণসংযোগকালে তিনি বলেন, আজ দেশের এক ক্রান্তিলগ্নে আমি ধানের শীষের পক্ষে নির্বাচনে অবতীর্ণ হয়েছি। একদিকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কারাগারে অপরদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া প্রবাসে।
এমতাবস্থায় বিএনপি নির্বাচনের মাধ্যমে বেগম জিয়াকে কারামুক্ত করা তথা তারেক রহমানকে দেশের ফেরানোর জন্য এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে। আমাদের এ নির্বাচন হচ্ছে একটি জীবন মরণের নির্বাচন। জাতীয়তাবাদী দলের সর্বস্তরের মানুষকে আজ ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ের মাধ্যমে আমাদের আন্দোলনের ফসল ঘরে তুলে আনতে হবে। কিন্তু নানা বাধা বিপত্তি সত্তেও আমরা আজ নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি। যত বাধাই আসুক নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত আমাদের নেতা কর্মীদেরকে কেন্দ্রে অবস্থান করতে হবে। তিনি প্রশাসনকে সুষ্টু সুন্দর ও নিরপেক্ষভাবে নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার আহবান জানিয়ে বলেন, আমাদের বাধা দিয়ে কোন লাভ হবে না। সারাদেশে ধানের শীষের জোয়ার সৃষ্টি হয়েছে।
এ সময় তার সাথে ছিলেন বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান সৈয়দ নাছির, বিএনপি নেতা আবুল বশর সওদাগর, আবদুল মান্নান তালুকদার, গাজী নজরুল ইসলাম, বুলবুল আহমদ, নান্নু, হাবিব উল্লাহ, আবদুল কাদের, নজরুল ইসলাম কাজল, আইয়ুব নবী, নাজিম উদ্দিন প্রমুখ। এসময় তারা বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগের মাধ্যমে ধানের শীষে ভোট প্রার্থণা করেন।