মোঃ জয়নাল আবেদীন টুক্কু
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-২৬ ২০:৩৯:১৮ || আপডেট: ২০১৮-১২-২৬ ২০:৩৯:১৮
মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি বান্দরবান থেকেঃ
বান্দরবানের নাইক্ষংছড়িতে নৌকা প্রতীকের নির্বাচনী অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ ডিসেম্বার) দিবাগত রাতে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাক ঢালা বাজারে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায় নাইক্ষ্যংছড়ি সদর উপজেলার চাক ঢালা বাজার এলাকায় ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ ও যুবলীগের অফিসে নৌকার কর্মী-সমর্থকরা নির্বাচনী অফিস নির্মাণ করে নৌকার প্রচারণা চালিয়ে আসছিলেন।
মঙ্গলবার কর্মী-সমর্থকরা রাত সাড়ে ১২টার পর বাড়িতে চলে যান।রাতে নৌকার নির্বাচনী অফিসে ভাঙচুর এবং পোস্টার ও নৌকা তরোণে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
নৌকা প্রতীকের নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য তসলিম ইকবাল চৌধুরী ও যুবলীগ সহ-সভাপতি হোসেন আহাম্মেদসহ উপজেলা আওয়ামী লীগ নেতারা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে দৃর্বৃত্তদের গ্রেফতারের দাবী জানান।অপর দিকে উপজেলার বিএনিপর নেতা কর্মীরা এসব সাজানো ঘটনা বলে দাবী করেন।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি (ওসি) সাংবাদীকদের জানান অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ককরা হবে।