রফিকুল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-২৬ ১৬:৪১:০৬ || আপডেট: ২০১৮-১২-২৬ ১৬:৪১:০৬
রফিকুল আলম:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চট্টগ্রাম – ২ ফটিকছড়ি আসনের মহাজোটের নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর সমর্থনে উত্তর ফটিকছড়ির হেঁয়াকো,দাঁতমারা,শান্তিরহাট,নারায়নহাট,কাজিরহাট,ফকিরহাট,বৃন্দাবনহাট ও উপজেলা সদর বিবিরহাট বাজার প্রদক্ষিন করে। সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী,দাঁতমারা ইউপি চেয়ারম্যান জানে আলম,শিল্পপতি হেলাল মুহাম্মদ নূরী ও মুজিবুল হক মজুমদারের নেতৃত্বে বিভিন্ন ধরনের মোটর সাইকেল সহ প্রায় ২ শতাধিক যানবাহন যোগে বুধবার ২৬ ডিসেম্বর কয়েক হাজার নেতাকর্মী নিয়ে প্রায় ৫৪ কিলোমিটার সড়ক প্রদক্ষিন করার সময় ফটিকছড়ি সদর একটি কমউিনিটি সেন্টারে সামনে সমাবেশ অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন, চেয়ারম্যান জানে আলম,শিল্পপতি হেলাল মুহাম্মদ নূরী, চবি ছাত্রলীগে সাবেক সহ সভাপতি বেলাল মুহাম্মদ নূরী,দাঁতমারা যুবলীগের সভাপতি আব্দুর শুক্কুর, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন,আব্দুর রশিদ সরকার,ও ইউপি ছাত্রলীগের সভাপতি হানিফ সরকার। পরে গনসংযোগের বিশাল গাড়ীর বহরটি পূনরায় হেয়াঁকো চলে যায়।