আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-২৬ ০০:১৭:০৪ || আপডেট: ২০১৮-১২-২৬ ০০:১৭:০৪
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার আজিমপুরে গণসংযোগ করছেন ইসলামীক ফ্রন্টের মনোনীত প্রার্থী এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম। এসময় তার সাথে ছিলেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কাজী জসিম উদ্দিন, কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ ইব্রাহিম আত্তারী, উপজেলা সহ-সভাপতি জামাল উদ্দিন চৌধুরী, হাফেজ মো. দিদারুল আলম, মো. নাছির উদ্দিন, আলহাজ্ব হারেজ উদ্দিন দৌলতী, মাওলানা নুরুল আলম, ইলিয়াস আল কাদেরী, হাফেজ মো. মোরশেদ, মো. ইসহাক, আবুল হাশেম, মো. ইব্রাহিম খলিল, মো. তারেকুল ইসলাম তানিম, আবদুর রহমান, হায়দার আলী প্রমুখ। এসময় ইসলামী মূল্যবোধের ভিত্তিতে আদর্শিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের জন্য তিনি চেয়ার প্রতিকে ভোট দেওয়ার জন্য পটিয়াবাসীর প্রতি আহবান জানান।