আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-২৬ ০০:১৯:২৯ || আপডেট: ২০১৮-১২-২৬ ০০:১৯:২৯
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার হাইদগাঁওয়ে নৌকার পক্ষে গণসংযোগ করছেন ইউনিয়ন আ’লীগ সভাপতি জিতেন কান্তি গুহ সহ নেতৃবৃন্দ। এসময় তার সাথে ছিলেন আওয়ামী লীগ নেতা মনির উদ্দিন, ইউপি সদস্যা ঝুনু বেগম, কাজী আবদুল কাদের, জাহিদ হাসান শুভ, প্রবাসী বদিউল আলম, আবু তালেব, মো. সোলায়মান, নাজিম উদ্দিন, নবী হোসেন নাশু, মনসুর, ইমতিয়াজ চৌধুরী রানা প্রমুখ। এসময় নেতৃবৃন্দ বলেন, নৌকার বিজয়ের মাধ্যমে দেশের উন্নয়ন অগ্রগতিকে এগিয়ে নিতে হবে।
যারা স্বাধীনতা বিরোধী তারা বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডকে ভিন্ন পথে প্রবাহিত করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। অথচ আজ সারা বাংলাদেশের ন্যায় পটিয়ায়ও শেখ হাসিনার মনোনীত প্রার্থী সামশুল হক চৌধুরীর ২ হাজার কোটি টাকার উন্নয়ন দৃশ্যমান। তারা ৩০ ডিসেম্বর নৌকা মার্কাকে বিজয়ী করার আহবান জানান।