চট্টগ্রাম, , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় ইনসানিয়াত প্রার্থী আবু তালেবের গণসংযোগ

প্রকাশ: ২০১৮-১২-২৬ ০০:২৪:৩৭ || আপডেট: ২০১৮-১২-২৬ ০০:২৪:৩৭

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় বিশ্ব ইনসানিয়াত মনোনীত স্বতন্ত্র প্রার্থী আবু তালেব সারতাজ সিংহ মার্কার সমর্থনে গতকাল পটিয়ায় ব্যাপক গণসংযোগ করছেন। এসময় তার সাথে ছিলেন আল্লামা ইলিয়াস শাহ, ব্যবসায়ী আবুল কালাম, মীর সুজন, খোরশেদুল আলম খোরশেদ, আবদুর রহিম, ক্যাপ্টেন মহসিন, ওবায়দুল হক প্রমুখ। এসময় ইনসানিয়াত স্বতন্ত্র প্রার্থী আবু তালেব সারতাজ বলেন, বিশ্ব মানবতার জন্য আমরা কাজ করে থাকি।

পৃথিবীতে মানবতার উপরে কোন কিছু নেই। বিশ্বনবী যেমন মানতবার বাণী ছড়িয়েছেন। তেমনি তারই আলোকে সমাজ ব্যবস্থা গড়ে তুলে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য আগামী ৩০ ডিসেম্বর সিংহ মার্কাকে বিজয়ী করে পার্লামেন্টে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি পটিয়াবাসীর প্রতি আহবান জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *