চট্টগ্রাম, , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় নৌকার পক্ষে মুক্তিযোদ্ধাদের গণসংযোগ

প্রকাশ: ২০১৮-১২-২৬ ০০:১৪:৫৩ || আপডেট: ২০১৮-১২-২৬ ০০:১৪:৫৩

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় গতকাল সর্বস্তরের মুক্তিযোদ্ধারা আ’লীগ মনোনীত মহাজোট প্রার্থী সামশুল হক চৌধুরীর নৌকা মার্কার সমর্থনে গ্রামে-গঞ্জে গণসংযোগ করেন কমান্ডার মো. মহিউদ্দিনের নেতৃত্বে নেতৃবৃন্দ। সকালে এ কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন, সহকারী কমান্ডার যথাক্রমে জামাল উদ্দিন, মোস্তাফিজুর রহমান, যুগল সরকার, রনজিৎ দাশ, আমিনুল হক, আবুল কাশেম, হাবিবুর রহমান ইদ্রিস সহ মুক্তিযোদ্ধাবৃন্দ। এসময় তিনি বলেন, মুক্তিযোদ্ধাদেরকে শেখ হাসিনার সরকার সম্মান প্রদর্শণের মাধ্যমে সারাদেশে গৌরব ও মার্যাদার আসনে অভিষিক্ত করেছেন। তাই নৌকা মার্কাকে বিজয়ী করে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *