আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-২৬ ০০:২২:০৭ || আপডেট: ২০১৮-১২-২৬ ০০:২২:০৭
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় ক্লাব রোডে সর্বস্তরের ব্যবসায়ীদের উদ্যোগে নৌকার সমর্থনে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এটি উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামশুদ্দিন আহমদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি নাছির উদ্দিন পদ্মা, পটিয়া দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ্ব এম.এ ইউসুফ, আয়োজক কমিটির পক্ষে ক্লাব রোড ব্যবসায়ীবৃন্দ সহ আহবায়ক মুহাম্মদ নুরুল হাসান সেলিম, রাজীব সিংহ, জাহেদ হাসান, উত্তম দে, শাহজাহান, মো. কামরুল ইসলাম, উপস্থিত ছিলেন ছবুর রোড ব্যবসায়ী সমিতির সভাপতি সভাপতি-সেক্রেটারী, ক্লাব রোড ব্যবসায়ী সমিতির সভাপতি-সেক্রেটারী, ষ্টেশন রোড ব্যবসায়ী সমিতির সভাপতি-সেক্রেটারী, আদালত রোড ব্যবসায়ী সমিতির সভাপতি-সেক্রেটারী, আনোয়ারা রোড ব্যবসায়ী সমিতির সভাপতি-সেক্রেটারীবৃন্দ। এতে বক্তারা ৩০ ডিসেম্বর নৌকা মার্কাকে বিজয়ী করে পটিয়ায় সামশুল হক চৌধুরীর অসামপ্ত উন্নয়ন কর্মকান্ড সমাপ্ত করার সুযোগ দেওয়ার জন্য সর্বস্তরের ভোটারদের প্রতি উদার্ত্ত আহবান জানান।