চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে নৌকা প্রতিকের প্রার্থীর পথ সভা জনসভায় পরিনত

প্রকাশ: ২০১৮-১২-২৬ ১৬:২৮:৫৭ || আপডেট: ২০১৮-১২-২৬ ১৬:২৮:৫৭

রফিকুল আলম:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চট্টগ্রাম – ২ ফটিকছড়ি আসনের  মহাজোটের নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেছেন, নৌকা দেশের উন্নয়নের প্রতিক। নৌকা গরীব দু:খী মেহনতি মানুষের প্রতিক। আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতিকে ভোট দিয়ে ফটিকছড়ির উন্নয়নের ধারা বজায় রাখতে হবে। তিনি আরো বলেন,আপনাদের ভোটে নির্বাচিত হয়ে  শেখ হাসিনা সরকার গঠন করেছে বলে এতো উন্নয়ন করা সম্ভব হয়েছে। সরকার মুক্তিযোদ্ধা,বয়স্ক,বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্ব ভাতা বৃদ্ধি করেছে। এ সরকার আগামীতে আবারো ক্ষমতায় গেলে এসব ভাতা সংখ্যা ও ভাতা আরো বৃদ্ধি পাবে। তিনি গত ২৫ ডিসেম্বর সকাল হতে রাতে পর্যন্ত বাগানবাজার ইনিয়নের গার্ডের দোকান, নতুন বাজার,আন্দরমানিক,চিকনছড়া,রামগড় চা বাগান,গজারিয়া,বাগান বাজার , হেঁয়াকো,দাঁতমারা এলাকায় পথসভা ও গনসংযোগ করেন। এসব পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার নারায়নহাট ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্টিত সভায় আরো বক্তব্য  রাখেন,সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন,উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য মুহাম্মদ শাহজাহান, বাগান বাজার ইউপি চেয়ারম্যান রুস্তম আলী, দাঁতমারা ইউপি চেয়ারম্যান জানে আলম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবুল হক, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী,দিদারুল ববশর চৌধুরী দুদু, এম শাহনেওয়াজ, জেলা পরিষদের সদস্য উম্মে হাবিবা মুন্নি,ফটিকছড়ি পৌরসভার  মেয়র মুহাম্মদ ইসমাইল হোসেন,সুয়াবিল ইউপি চেয়ারম্যান আবু তালেব, আমান উল্লাহ চৌধুরী লিটন, চা বাগানের ব্যবস্থাপক মুহাম্মদ জাহাঙ্গীর আলম।

এসব পথ সভায় আরো বক্তব্য রাখেন,সাবেক চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম,  উপজেলা বিটিএফ সভাপতি বেলাল উদ্দিন শাহ,সাধারণ সম্পাদক আলমগীর আলম, ইউপি যুবলীগের সভাপতি আবু মুছা,সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহাদাত,ইউপি ছাত্রলীগের সভাপতি রিনটু দে, সাধারণ সম্পাদক সরোয়ার উদ্দিন, নারায়নহাট শ্রমিকলীগের সভাপতি শওকত হোসেন ও সাধারণ সম্পাদক রাসেল, বাগান বাজার ইউপি আওয়ামীলীগের সভাপতি আব্দুল মজিদ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবলু, ইউপি যুবলীগের সভাপতি আবু মুছা,সাধারণ সম্পাদক করির রায়হান,যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মেম্বার, ইউপি ছাত্রলীগের সভাপতি নুরুল আলম বাপ্পি ও সাধারণ সম্পাদক রায়হান পাটোয়ারী, প্রমূখ।  গনসংযোগের সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা সাথে ছিলেন। গনসংযোগের সময় হাজারো মানুষ  ও রামগড় চা বাগানের শ্রমিকরা প্রার্থীকে স্বাগত জানিয়ে ফুল দিয়ে বরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *