চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

শফকত হোসাইন চাটগামী বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীতে সাংবাদিকদের সাথে হাতপাখা প্রার্থীর মতবিনিময়

প্রকাশ: ২০১৮-১২-২৬ ২১:১৮:৪৯ || আপডেট: ২০১৮-১২-২৬ ২১:১৮:৪৯

বাঁশখালী প্রতিনিধি :

বাঁশখালীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন ইসলামী আ‌ন্দোলন বাংলা‌দে‌শ ম‌নোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনসারী। আজ বুধবার (২৬ ডি‌সেম্বর) দুপু‌রে অনুষ্ঠিত মত‌বি‌নিময় সভায় উপস্থিত আছেন, খতমে নবুওয়াত আন্দোলনের মহাসচিব মাওলানা আবদুল আলিম নিজামী, বাঁশখালী নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাওলানা মুফতি ওবায়দুল্লাহ, জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সাংবাদিক শফকত হোসাইন চাটগামী, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারী মাওলানা এইচ এম রুহুল্লাহ, উপজেলা সভাপতি মাওলানা আতাউল্লাহ ইসলামাবাদী, প্রার্থীর পুত্র মাওলানা হামেদ বিন ফরিদ, ইসলামী আন্দোলন নেতা মাওলানা আহলুল্লাহ চৌধুরী, মাওলানা আমির হোসাইন নাছিরী,

মাওলানা নাছির উদ্দীন, মোবারক হোসাইন আসিফ, জাওয়াদুল করিম, মাওলানা আবিদ, ছাত্রনেতা জাহাঙ্গীর আলম, মুহাম্মদ জোনাইদ প্রমুখ। এতে ইসলামী আ‌ন্দেলন ম‌নোনীত হাত প্রতী‌কের প্রার্থী আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনসারী সাংবা‌দিক‌দের ব‌লেন, সরকার ক্ষমতায় থে‌কে নির্বাচন কর‌তেছে। আ‌মি বি‌ভিন্ন এলাকায় গি‌য়ে‌ছি। সাধারণ ভোটার‌দের সা‌থে কথা ব‌লে‌ছি। অ‌ধিকাংশ ভোটাররা ব‌লে‌ছেন য‌দি ভোট দেওয়ার সু‌যোগ হয় তাহ‌লে হাতপাখা প্রতী‌কে আপনা‌কেই ভোট প্রদান কর‌বো। এর মাধ্য‌মে বুঝা যায় সাধারণ ভোটাররা সুষ্ঠ ভোট প্রদান নি‌য়ে কতটুকু শং‌কিত র‌য়ে‌ছে। ইতিম‌ধ্যে নির্বাচনী প্রচারণাকা‌লে আমার কর্মী সমর্থক‌দের ওপর হামলা‌র ঘটনা ঘ‌টে‌ছে। আ‌মি এখ‌নো প্র‌তিবাদ ক‌রি‌নি। সুতরাং এরকম ঘটনা যা‌তে পুনরাবৃ‌ত্তি না হয় তজ্জন্য আপনারা সাংবা‌দিক‌দের মাধ্য‌মে প্রশাস‌নের প্র‌তি আ‌মি অনু‌রোধ জ্ঞাপন কর‌ছি। আমরা চাই অবাধ, সুষ্ঠু ও নির‌পেক্ষ নির্বাচন অনুষ্ঠা‌নে প্রশাসন সর্বাত্মক ভা‌বে নির‌পেক্ষ ভু‌মিকা পালন কর‌বেন। এজন্য সাংবা‌দিক‌দের সর্বাত্মক সহ‌যো‌গিতাও কামনা ক‌রেন তি‌নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *