অধীর বড়ুয়া
বোয়ালখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-২৬ ২১:০৩:৫৭ || আপডেট: ২০১৮-১২-২৬ ২১:০৩:৫৭
অধীর বড়ুয়া,বোয়ালখালীঃ
চট্রগ্রাম-০৮ অাসনের মহাজোট প্রার্থী মঈনউদ্দিন খান বাদলের প্রতীক নৌকা মার্কার সমর্থনে ও ভোট ভিক্ষা করার উদেশ্যে ২৬ ডিসেম্বর বেলা ২ টায় এক বিশাল মোটর শোভা যাত্রা বাদল পত্নী সেলিনা খান বাদলের নেতৃত্বে অনুষ্টিত হয়। বাদলের নিজ গ্রামের সারোয়াতলী বাড়ী অাঙ্গিনা থেকে শুরু হওয়া এ মোটর শোভাযাত্রাটি উপজেলার জোট পুকুর, হাজীর হাট, উপজেলা সদর, গোমদন্ডী ফুলতল, শাকপুরা চৌমুহনী, বেঙ্গুরা, দাশেরদীঘি, কালাইয়ার হাট, কানুনগোপাড়া, কালুরঘাটসহ বিভিন্ন এলাকা ঘুরে বেড়ান।
এ মোটর শোভা যাত্রায় অন্যান্যদের মধ্যে অংশ গ্রহণ করেন-কেন্দ্রীয় মহিলা অাওয়ামীলীগের সদস্য বেবী বড়ুয়া
উপজেলা মহিলা অাওয়ামীলীগের সভাপতি শামীম অারা বেগম, সাধারন সম্পাদক রেবেকা সুলতানা মনি, সহ- সভাপতি ডাঃ ইলা বড়ুয়া, রমা বৈদ্য, সুপর্ণা ভঞ্জ, সাংগঠনিক সম্পাদক নন্দিতা বসু, নারী নেত্রী ডাঃ রোকসানা অাক্তার সায়মা, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান মহিলা ঐক্য পরিষদ, পূজা উদযাপন বোয়ালখালী শাখার নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ।