চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

মিজবাউল হক চকরিয়া অফিস

মহাজোটের প্রার্থী জাফর আলমের পক্ষে ব্যতিক্রমি প্রচারণায় কেন্দ্রীয় ছাত্রলীগ

প্রকাশ: ২০১৮-১২-২৬ ১৭:৩৮:০৭ || আপডেট: ২০১৮-১২-২৬ ১৭:৫০:০০

মিজবাউল হক, চকরিয়া: 

চকরিয়া-পেকুয়া আসনের মহাজোটের প্রার্থী জাফর আলমের পক্ষে ব্যতিক্রমি প্রচারণায় উৎসব মুখর হয়ে উঠেছে জাতীয় সংসদ নিবার্চন। এই আসনে নৌকার পক্ষে নিঘুর্মরাত প্রচার-প্রচারণা চালাচ্ছেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের শতশত নেতাকর্মী। তাছাড়া নৌকার প্রার্থী জাফর আলমকে সমর্থন জানিয়ে প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন অরাজনৈতিক সংগঠন গুলোও। তবে সবচেয়ে বেশি আকর্ষণীয় প্রচার কাজ চালিয়ে যাচ্ছেন চকরিয়া-পেকুয়াস্থ কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। ২০জন ছাত্রলীগের নেতাকর্মী নিয়ে গঠিত এ সমন্বয়ক কমিটি সকাল ৮টা থেকে রাত ১০টা পযর্ন্ত কক্সবাজার-১ আসনে বিভিন্ন এলাকায় চষে বেড়াচ্ছেন। গত ১৫দিন ধরে পৌছে দিচ্ছেন আওয়ামীলীগ সরকারের উন্নয়নের নানা ফিরিস্থি। যাচ্ছেন ভোটারের ঘরে ঘরে।  একটি ভোট প্রার্থনা করছেন নৌকার জন্য। 

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী  ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত কক্সবাজার-১ আসনে সমন্বয়ক কমিটির প্রধান করা হয়েছে।

সাবেক উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এইচ এম তাজউদ্দিনকে দলে আরো রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মনসুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম তারেকুল ইসলাম, শাবিপ্রবির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদ, ঢাবির ছাত্রলীগ নেতা আবছার হাসান রানা ও সোহরাব সাগর, চট্টগ্রাম ল’ কলেজ সভাপতি নোমান জিহাদ, কুবির সহ-সভাপতি মিসবাহ উদ্দিন, ঢাবির মহসিন হলের সহ-সম্পাদক আরাফাতুল ইসলাম, জবির বৃহত্তর চট্টগ্রাম ছাত্রকল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক এইচ এম নাহিম আরাফাত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আল মামুন নয়ন, চবির শাহনেওয়াজ সুমন, আসাদুল করিম নওশেদ, আনোয়ার হোসেন, হারুনুর রশিদ রাসেল, মোহাম্মদ উল্লাহ রিয়াদ, মাহমুদ জামাল রুস্তম, তৌহিদুল ইসলাম জিমেল, শহীদ আসাদ, মির্জা জয়নাল, শাহেদুল ইসলাম, সায়মন ইসলাম বাপ্পী, আরমানুল ইসলাম, নাঈম আল শাফিন, আরমানুল ইসলাম।

সমন্বয়ক কমিটির প্রধান এইচ এম তাজউদ্দিন বলেন, উন্নয়নের প্রতীক নৌকার পক্ষে তরুণ সমাজকে জাগিয়ে তুলতে ছাত্রলীগ এই কর্মসূচি হাতে নিয়েছে। তারা যেখানেই যাচ্ছেন সেখানে তরুণসহ সাধারণের কাছে তুলে ধরছেন গত ১০ বছরে আওয়ামী লীগ সারাদেশে এবং এলাকায় কি কি উন্নয়ন করেছেন। আগামী নির্বাচনে আবারো ক্ষমতায় আসলে দেশের এবং মানুষের জন্য কি করবেন তা-ও তুলে ধরছেন তারা।

তিনি আরও বলেন, তরুণ সমাজের কাজকে আরো গতিশীল করতে এবং তারুণ্যের প্রথম ভোট স্বাধীনতার পক্ষে তথা নৌকার জন্য নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে কাজ শুরু করে দিয়েছি আমরা।

তরুণদের ভাবনা বুঝবে, কর্মসংস্থানের সুযোগ করে দিয়ে বেকারত্ব দূরীকরণে কাজ করবে এবং মাদক-সন্ত্রাসমুক্ত একটি সুন্দর-পরিপাটি বাসযোগ্য দেশ দিবে, তাকেই ভোট দেয়া যেতে পারে।

ঢাবির মহসিন হলের সহসম্পাদক আরাফাতুল ইসলাম বলেন, বর্তমান সমাজে মাদকের ভয়াবহতা বেড়েছে।  সমস্যায় বেশি জড়িয়ে পড়ছে তরুণ সমাজ। তাই তরুণদের এসবের কালো থাবা থেকে বেরিয়ে আসতে  আওয়ামীলীগ সরকার নানা উদ্যোগ নিয়েছেন। সেগুলো বাস্তবায়নও করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরও বলেন, দেশ এখন ডিজিটালাইজেশনের পথ দিয়ে হাঁটছে, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারের সহায়ক হিসেবে হাঁটতে হবে। আগামীর ভবিষ্যত গড়তে নৌকায় ভোট দিতে তরুণদের কাছে একটি ভোট প্রার্থনা করছি।

জবির বৃহত্তর চট্টগ্রাম ছাত্রকল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক এইচ এম নাহিম আরাফাত বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও নৌকা জয়ের বিকল্প নেই। সেই বিষয়টি মূলত আমরা সাধারণ ভোটার, বিশেষ করে তরুণদের কাছে তুলে ধরছি। এতে ভোটাররাও আমাদের এই প্রচারণায় একাত্মতা প্রকাশ করে আগামী নির্বাচনে উন্নয়ন ও সমৃদ্ধির জন্য তারা নৌকার পক্ষেই ভোট দেওয়ার আশ্বাস দিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *