প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-২৬ ২২:২৬:৫৮ || আপডেট: ২০১৮-১২-২৬ ২২:২৬:৫৮
প্রদীপ শীল, রাউজান:
রাউজানে ফজলে করিম চৌধুরীর নৌকার সমর্থনে মারমা সম্প্রদায়ের লোকজন গণসংযোগ করেছে। ২৬ ডিসেম্বর মারমা সম্প্রদায়ে তরুণ নেতা সাইসি মং মারমার নেতৃত্বে শতাদিক নারী পুরুষ সারাদিন ব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে এই গণসংযোগ করেন। উপজেলার হলদিয়া ভিক্ষু ভানুপুর এলাকা থেকে শুরু করে গণসংযোগটি শেষ কওে রাউজান সদও ইউনিয়নে গিয়ে। আদিবাসী পোশাকে পরিহিত এসব মারমা সম্প্রদায়ের লোকজন ব্যাতিক্রমী গণ সংযোগ সাধারণ ভোটারদের নজর খেরেছে। তারা হলদিয়া আদিবাসী পল্লীসহ উপজেলার সদর এলাকায় নৌকার পক্ষে বিভিন্ন শ্লোগান দিয়ে ভোট প্রার্থনা করেন। জানা যায়, রাউজানে আংশিক পরিসরে বসবাস করে ছয় শতাধিক জন গোষ্টি। তাদের ভোটার সংখ্যা প্রায় তিন শতাধিক। পিছিয়ে পড়া এই জনগোষ্টিকে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী নানা ভাবে সহযোগিতা ছাড়াও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করেছেন। এই এলাকার মানুষজনের কর্মসংস্থান হয়েছে বিভিন্ন স্থানে। লেখা পড়ার মান উন্নয়নে বিদ্যালয় প্রতিষ্ঠাসহ বহুমূখী প্রকল্প বাস্তবায়ন করেন রাউজানের সাংসদ। এবার একাদশ জাতীয় নির্বাচনে তার প্রতিদান দিতে নৌকার পক্ষে প্রচার প্রচারণায় সরব উপস্থিতি সবার নজর খারে। প্রদীপ শীল, রাউজান-২৬.১২.১৮।