চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়ায় টংকাবতী খেলাঘর আসরের কমিটি গঠন

প্রকাশ: ২০১৮-১২-২৬ ২১:২৫:০৮ || আপডেট: ২০১৮-১২-২৬ ২১:২৫:৩৫

লোহাগাড়া উপজেলা সদরে টংকাবতী খেলাঘর আসরের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৪ ডিসেম্বর) প্রকৌশলী অঞ্জন কুমার দাশের সভাপতিত্বে এক সভায় এ কমিটি গঠন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য রেজাউল কবির, খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক বিপ্লব বসু।

সভায় সাংবাদিক পুষ্পেন চৌধুরীকে আহ্বায়ক, শিক্ষিকা দিলরুবা বেগম এবং দেবাশীষ আচার্য্যকে যুগ্ম আহ্বায়ক মনোনীত করে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন স্বপ্না দেবী, রূপন কান্তি নাথ, মোহাম্মদ হোসেন, রূপেন চৌধুরী, পার্থ সারথি দাশগুপ্ত, মৃদুল কান্তি নাথ, তুষার কান্তি বড়ুয়া, কাঞ্চন বড়ুয়া, বেলাল উদ্দিন ও দীপক ভট্টাচার্য্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *