আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-১২-২৬ ২০:২০:৫১ || আপডেট: ২০১৮-১২-২৬ ২০:২০:৫১
আলাউদ্দিন,বীর কন্ঠ :
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সমর্থনে নৌকা প্রতীকের হয়ে প্রচার মিছিল বের করেছেন লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা। এতে উপজেলা – ইউনিয়ন ছাত্রলীগের নেতা কর্মীরাও অংশগ্রহণ করে।
২৬ ডিসেম্বর বিকালে লোহাগাড়া বটতলী মোটর স্টেশন থেকে নৌকার মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ন সাধরণ সম্পাদক মাঈনুদ্দিন হাসান চৌধুরীর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: আবু তাহের।
উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ন সাধরণ সম্পাদক মিছবাহ উদ্দিন সিকাদার সুমন, উপজেলা ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম রুবেল, ইফতেকার উদ্দিন তুষার, শফিউল আলম জুয়েল, আকতার হোসেন নাবিল, আমজাদ হোসেন গাজী, বার আউলিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিব প্রমুখ।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: আবু তাহের বলেন, ছাত্রলীগের প্রতিটি ইউনিট স্ব স্ব এলাকায় দলীয় প্রার্থীর হয়ে কাজ করছে। শুধু লোহাগাড়া নয় অন্য এলাকাগুলোতেও দলীয় প্রার্থীদের বিজয়ী করতে কাজ করছে ছাত্রলীগের নেতা কর্মীরা।