আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-২৬ ০০:০৮:৫৩ || আপডেট: ২০১৮-১২-২৬ ০০:০৯:২৫
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী সামশুল হক চৌধুরী গতকাল তার নিজ ইউনিয়ন শোভনদন্ডীতে ব্যাপক গণসংযোগ করেন। এসময় তিনি বলেন, আজ সারা বাংলাদেশে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এতে ঈর্ষা পরায়ন হয়ে স্বাধীনতা বিরোধীদের ছত্র ছায়ায় থেকে বিএনপি নাশকতা সৃষ্টির মাধ্যমে নির্বাচন বানচালের পথ খুঁজছে।
এমতাবস্থায় স্বাধীনতার সপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ৩০ ডিসেম্বর নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য মাঠ ময়দানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন, বিগত দুবারের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা প্রমাণ করেছেন তিনি জাতির পিতার কন্যা হিসেবে সুযোগ পেলেই বাংলাদেশের চেহেরা পাল্টে দিতে সক্ষম। একমাত্র তিনিই ইতিহাসে অনুসরণী যে, নিজ দেশের অর্থায়নে পদ্মা সেতুর মত বৃহৎ সেতু নির্মাণ করে দেখিয়ে দিয়েছেন বাংলাদেশ কারো নতজানু রাষ্ট্র নয়।
আমরা আমাদের সম্পদের সুষম ব্যবহারের মাধ্যমে এদেশকে এগিয়ে নিতে সক্ষম। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো রাষ্ট্র ক্ষমতায় এনে প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত করা সম্ভব হলে বাংলাদেশ হবে সারাবিশ্বে একটি মডেল রাষ্ট্র। তিনি তার নিজ ইউনিয়ন শোভনদন্ডীবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা আমাকে দু’দুবার সর্বোচ্চ ভোট দিয়ে সম্মানিত করেছেন। আর একবার যদি সুযোগ দেন তাহলে আপনাদের ছেলে পুরো পটিয়ার চেহেরা পাল্টে দেবে। এসময় তার সাথে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা মহিলা আ’লীগের সভানেত্রী চেমন আরা তৈয়ব, উপজেলা আ.লীগ সভাপতি আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, সাবেক সভাপতি রাশেদ মনোয়ার, দক্ষিৎণ জেলা আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তিমির বরণ চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক এড. আবদুর রশিদ, সদস্য বিজন চক্রবর্তী, নাছির আহমদ চেয়ারম্যান, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. নাছির, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মফজল আহমদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান এহসানুল হক, আলহাজ্ব দিদারুল হক চৌধুরী, প্রবাসী আওয়ামী লীগ নেতা সামশুল আলম, উপজেলা আওয়ামীলীগ নেতা আলমগীর খালেদ, এম এজাজ চৌধুরী, মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার আবদুর রশিদ, কবির আহমদ, মোহাম্মদ মুছা, গোলাম কিবরিয়া, আনম সেলিম, মীর এমদাদ, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা তৌহিদুল আলম জহির, আবদুল মোমেন, ফরিদুল আলম টুটুল, আরাফাত শাকিল, ইরফান, ফাহিম প্রমুখ।