আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-১২-২৭ ১৭:৪১:৪৩ || আপডেট: ২০১৮-১২-২৭ ১৭:৪১:৪৩
বীর কন্ঠ ডেস্ক:
চট্টগ্রাম-১৫(সাতকানিয়া-লোহাগাড়া) আসনের বাংলাদেশ আওয়ামীলীগ তথা মহাজোটের প্রার্থী ড.আবু রেজা নদভী বলেছেন, আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সবার জন্য গুরুত্বপূর্ণ। গত ৫ বছরের উন্নয়ন ধারাবাহিকতায় আগামীর পরিকল্পনা বাস্তবায়নে নৌকার কোন বিকল্প নেই।
এজন্য ক্ষমতায় ধারাবাহিকতা দরকার। শেখ হাসিনাকে ক্ষমতায় এনে সেই ধারাবাহিকতা রক্ষ করতে হবে। তাই আগামী ৩০ শে ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
২৭ ডিসেম্বর বিকাল ৪ টায় মাদার্শা ইউনিয়ন মক্কার বাড়ীতে আয়োজিত মহিলা সমাবেশে তিনি এসব কথা বলেন।
এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সাতকানিয়া-লোহাগাড়া’র নারী জাগরণের অগ্রদূত ও বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী, মাদার্শা ইউপি চেয়ারম্যান আ.ন.ম সেলিম চৌধুরী,ঢেমশা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রিদুয়ান,উপজেলা আওয়ামীলীগের সদস্য এরফানুল করিম,চৌধুরী,মোহাম্মদ জোবায়ার,ইউপি মেম্বার ইজ্জত আলী,নওশা মিয়া,আবুল হোসেন প্রমুখ