আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-১২-২৭ ১৪:১৫:২৮ || আপডেট: ২০১৮-১২-২৭ ১৪:১৫:২৮
লোহাগাড়া উপজেলার উত্তর বড়হাতিয়া মছনের হাটে সেনের হাট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিচালনা কমিটির উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ ডিসেম্বর বুধবার রাত ৭টায় অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন ভোট কেন্দ্র পরিচালনা কমিটির আহবায়ক চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা বাবু শুকলাল শীল।
প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আবুল কালাম আজাদ।
ভোট কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য সচিব ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মাদ কলিম উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজেদুর রহমান চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিহান পারভেজ চৌধুরী, আওয়ামী লীগ নেতা সাইফুদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক খোকন দাশ, সহ-সভাপতি নাজিম উদ্দিন বাচ্চু, এলডিপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক, নাগরিক কমিটির সদস্য আবু বক্কর ছিদ্দিক, উপজেলা ছাত্রলীগ নেতা আনোয়ার জিহান, বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল ও ছাত্রলীগ নেতা মিজানুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এ. কে আজাদ বলেন, জননেত্রী শেখ হাসিনা হচ্ছেন নৌকার কান্ডারি। নৌকা পক্ষের সরকার ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সাহস দেখাতে পারে একমাত্র বঙ্গবন্ধুর কন্যা। তাই ৩০ ডিসেম্বর সকালে ভোট কেন্দ্রে হাজির হয়ে নৌকা প্রতীকে ভোট প্রদানে আহব্বান জানান তিনি ।