চট্টগ্রাম, , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রামে নাশকতা রুখতে ৪৯ স্পটে থাকছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র ৮শ সদস্য

প্রকাশ: ২০১৮-১২-২৭ ২১:৪৭:২৫ || আপডেট: ২০১৮-১২-২৭ ২১:৫১:৩৭

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রামে নির্বাচনে অপ্রীতিকর ঘটনা তাৎক্ষণিক মোকাবিলায় ৪৯ স্পটে থাকছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ৮শ সদস্য ।

সাধারণত অগ্নিকাণ্ড বা মানব বিপর্যয় ঘটার পরই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। কিন্তু এবারই প্রথম ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাহিনীটি।

নির্বাচনে যেকোনো ধরনের সহিংসতা পরবর্তী অগ্নিসংযোগ কিংবা মানব বিপর্যয়ে ক্ষয়ক্ষতি কমাতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

নির্বাচন উপলক্ষে সেনাবাহিনী, নৌ বাহিনী, বিজিবি, পুলিশসহ অন্যান্য বাহিনী দায়িত্ব পালন করা শুরু করে দিয়েছে। এসব বাহিনীর সঙ্গে এবার প্রথমবারের মতো মাঠে নেমেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

নির্বাচনী যেকোনো ধরনের সহিংসতামূলক কর্মকাণ্ড, অগ্নিসংযোগ, রাসায়ানিক বা বোমা বিস্ফোরণের মতো ঘটনাগুলোতে এ বাহিনীটির সদস্যরা কাজ করবেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন  বলেন, ২০১৪ সালের নির্বাচনে সহিংসতা, উচ্ছৃঙ্খলতা দেখা দিয়েছিল। তাই এবার নির্বাচনে সার্বিক সতর্কতার কথা বিবেচনা ও জানমালের রক্ষার্থে এ উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি বলেন, নির্বাচনে সব দলই অংশগ্রহণ করছে। কাজেই এ নির্বাচনে কোন সহিংসতা, অগ্নি দুর্ঘটনা বা বিস্ফোরণ হলে যাতে দ্রুত কার্যকরী ব্যবস্থা নিতে পারে, সে লক্ষ্যে মাঠে নিয়োজিত রয়েছে।

তিনি আরো বলেন, ৪৯টি স্পট চিহ্নিত করেছি। স্পটগুলো তদারকির জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে লোকবল নিয়ে ফায়ার সার্ভিসের বিশেষ একটি টিম গঠন করা হয়েছে। ক্যামিকেল জনিত কোন বিস্ফোরণের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের টিমের লোকেরা কাজ করবে। এভাবে পাঁচটি পৃথক টিম গঠন করা হয়েছে।

সবমিলিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮শ সদস্য এ নির্বাচনী কাজে যুক্ত হয়েছে নির্বাচনী দায়িত্বে রেসকিউ টিম, হাজমত টিম, রিজার্ভ টিম, মোবাইল টিম ও স্পেশাল টিম মাঠে কাজ করছে বলে জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *