চট্টগ্রাম, , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রামে পেট্রোল বোমাসহ গ্রেফতার ২

প্রকাশ: ২০১৮-১২-২৭ ১৭:১০:৪০ || আপডেট: ২০১৮-১২-২৭ ১৭:১০:৪০

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রাম মহানগরী খুলশী থানাধীন একটি পেট্রোল পাম্পের পাশ থেকে ১৮টি পেট্রোল বোমা সহ দুইজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল বুধবার রাত আড়াইটার দিকে ডিবি এ আভিযান চালায়। আটক দুজন হলেন, মোঃ জাবেদ (৪০), মোঃ রুহুল আমিন (৪১)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের খুলশী থানাধীন সিডিএ এভিনিউ রোডস্থ টাইগারপাস এজেন্সীজ লিঃ নামীয় পেট্রোল পাম্পের পশ্চিম পার্শ্বের পাহাড়ের পাদদেশে অভিযান পরিচালনা করে ১৮টি পেট্রোল বোমাসহ দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারকৃত দুজনের কোন রাজনৈতিক পরিচয় উল্লেখ করা হয়নি।এ ব্যাপারে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *