আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-১২-২৭ ২১:২৫:৩২ || আপডেট: ২০১৮-১২-২৭ ২১:২৫:৩২
বীর কন্ঠ ডেস্ক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০ ডিসেম্বর চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের নির্বাচনী এলাকায় সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম পরিচালনা এবং নির্বাচনী আচরণ বিধি লংঘন সংক্রান্ত অপরাধ প্রতিরোধের জন্য The Code Criminal procedure (Amendment)Act 2009 এর ১০(৫) ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনার জন্য ২৮ থেকে ৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীকে আইনানুগ নির্দেশনা প্রদানের জন্য ৭৪ জনকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
চট্টগ্রাম-১৫ সংসদীয় আসনে ৫ জন দায়িত্ব প্রাপ্তগণ হলেন, মোঃ ফিজনুর রহমান,আবু জাফর রাশেদ,পদ্মাসন সিংহ ও মোঃ তৌহিদুল ইসলাম ও মোঃ ওমর ফারুক।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর)দুপরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান এ বিষয়টি নিশ্চিত করেন।
এ সময় তিনি জানান নির্বাচনের জন্য পুরাপুরি প্রস্তুত। সকলের অংশ গ্রহণে আনন্দঘন পরিবেশে এইবারের নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরো জানান আমরা বিশেষ নজর রাখছি যাতে কোন প্রতিদ্বন্ধী প্রার্থীদের নিরাপত্তা নিয়ে। যাতে কোন দুষ্কৃতিকারী প্রার্থীদের হামলা করতে না পারে। সব মিলে এবারের নির্বাচনে সবার অংশ গ্রহনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে জানান তিনি।