এস. এম. রাশেদ
চন্দনাইশ প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-২৭ ২০:০৭:৫৮ || আপডেট: ২০১৮-১২-২৭ ২০:০৭:৫৮
এসএম রাশেদ,চন্দনাইশ:
নির্বাচনের ৪৮ ঘন্টা আগে অথাৎ শুক্রবার সকাল ৯ টা পর্যন্ত প্রচারণার শেষসময়। প্রচারণার শেষদিন বৃহস্পতিবার কিছুতে হাতছাড়া করতে নারাজ ছিলচট্টগ্রাম-১৪ আসনের প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে না গেলেও নেতাকর্মীদের নিয়ে এলাকায় এলাকায় পথসভা ও গণমিছিল করেছে প্রার্থীরা। এদিকে শেষ মূহুর্তের প্রচারণায় চন্দনাইশে ৯ প্রার্থীর মধ্যে সবচেয়ে ব্যস্ত সময় পার করেছে নৌকার মনোনীত প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। অন্যদিকে এলডিপির চেয়ারম্যান অলি আহমদ প্রচারণার শেষ মুর্হুতে মাঠে দেখা যায়নি তাকে। নৌকার প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী সকাল থেকে জোয়ারা, গাছবাড়ীয়া কলেজ গেইট, হাশিমপুর বড় পাড়া, দোহাজারী, কালিয়াইশ,ধর্মপুর, বাজালিয়া, কেওচিয়াসহ বিভিন্ন এলাকায় গণমিছিল,পথসভায় অংশ গ্রহণ করেছেন বলে নৌকা প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরীর পিএস সুব্রত বড়–য়া। তিনি বলেন,প্রতিটি স্তরে গণমিছিল ও পথসভায় মানুষের ঢল দেখে বুঝাে গেছে নৌকার প্রার্থী একজন সৎ,নির্ভিক বলে তার গণমিছিলে প্রতিটি এলাকায় গণজোয়ার সৃষ্টি হয়েছিল। অন্যদিকে এ আসনে শেষ মুর্হুতের প্রচারণায় কিছুকিছু প্রার্থীরা মাঠে না নামলেও তাদের নেতাকর্মীরা তাদের পক্ষে মিছিল ও পথসভা করে প্রচারণা চালিয়েছে বলে জানা যায়।