চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

জনগণের কল্যাণে নিবেদিত সামশুল হক : পটিয়ায় পৌর কাউন্সিলর বুলবুল আকতারের উঠান বৈঠকে বক্তারা

প্রকাশ: ২০১৮-১২-২৭ ০০:২৩:৫৬ || আপডেট: ২০১৮-১২-২৭ ০০:২৩:৫৬

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া পৌর সদরের ১,২,৩নং ওয়ার্ড কাউন্সিলর বুলবুল আকতারের উদ্যোগে গতকাল এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। কাউন্সিলর বুলবুল আকতারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন সাবেক মহিলা সংসদ সদস্য চেমন আরা তৈয়ব, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, পটিয়া হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি বিমল মিত্র, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ.ম.ম টিপু সুলতান চৌধুরী, এড. বদিউল আলম, সাবেক দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আইয়ুব বাবুল, আশীষ গোস্বামী, কাউন্সিলর আবু ছৈয়দ, এড. জোবাইদা গুলশান আরা জিমি, পৌরসভা যুবলীগের সভাপতি নুর আলম সিদ্দিকী, অধ্যাপক রওশনগীর আমিরী, আবুদাবী প্রবাসী দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি মাহবুবুল আলম, আমান উল্লাহ আমিরী, সোহেল প্রমুখ। এতে বক্তারা উন্নয়নের জন্য এবং দেশের অগ্রগতির জন্য নারী বান্ধব গণ মানুষের নেতা আলহাজ্ব সামশুল হক চৌধুরীকে ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *