চট্টগ্রাম, , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

এম,শফিউল আলম ফটিকছড়ি প্রতিনিধি

দক্ষিণ ফটিকছড়িতে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে মিছিল পথ সভা

প্রকাশ: ২০১৮-১২-২৭ ১৯:০৬:০৮ || আপডেট: ২০১৮-১২-২৭ ১৯:০৬:০৮

শফিউল আলম.ফটিকছড়ি:

আসন্ন ৩০ শে ডিসেম্বর  একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের ১৪ দলীয় জোটনেতা ও মহাজোট থেকে মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী পক্ষে আজ ২৭ ডিসেম্বর বিকেলে উপজেলার নানুপুর বাজারে এক গণসংযোগ ও মিছিল জেলা পরিষদ সদস্য আকতার উদ্দীন মাহমুদ পারভেজ এর নেতৃত্বে অনুষ্টিত হয়। মিছিলটি বাজারের দক্ষিণ মাথা থেকে শুরু করে উত্তর সিটি সেন্টারে গিয়ে শেষ হয়। পরে ওই চত্বরে এক পথসভা করা হয়। এতে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল আলম বাবু, জেলা আ'লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ার, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য এইচ এম আবু তৈয়ব, জেলা পরিষদ সদস্য আকতার উদ্দীন মাহমুদ পারভেজ, সোলায়মান বিএম, কামাল পাশা।

এতে আরো উপস্থিত ছিলে, মহিলা ভাইস চেয়ারম্যান জেবনু নাহার মুক্তা, আব্দুল কুদ্দুছ, আব্বাস উদ্দীন বাদল, মহিলা নেত্রী রিপাত আক্তার নিশুসহ আ’লীগ, যুবলীগ এবং ত্বরিকত ফেডারেশনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *