আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-১২-২৭ ১৭:১৯:৫০ || আপডেট: ২০১৮-১২-২৭ ১৭:১৯:৫০
বীর কন্ঠ ডেস্ক:
আদালতে জামিনের আবেদন করে জামিন পাননি বিএনপি নেতা গিয়াস কাদের চেীধুরী ও আসলাম চৌধুরী। নতুন দুই মামলায় গ্রেফতার হয়েছেন জামায়াত নেতা আনম শামসুল ইসলাম।
বৃহস্পতিবার সকাল ১১টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমি এ আদেশ দেন বলে জানান কোর্ট পরিদর্শক বিজন কুমার।
তিনি জানান, পুলিশ গিয়াস কাদের চৌধুরীকে হাটহাজারী ও রাউজানের দুই মামলায় রিমান্ডের আবেদন করে। আদালত তা আমলে নিয়ে হাটহাজারীতে দায়ের হওয়া মামলায় গিয়াস কাদেরকে ১০ দিনের মধ্যে জেল গেইটে জিঙ্গাসাবাদের অনুমতি ও রাউজানের মামলার শুনানি ১ তারিখ ধার্য্য করেন। অন্যদিকে বিএনপি নেতা আসলাম চৌধুরীর দুটি মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
বিজন কুমার আরো জানান, জামায়াত ইসলামী নেতা আনম শামসুল ইসলামকে বিস্ফোরক ও নাশকতার নতুন দুই মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন আদালত।