আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-২৭ ০০:১৭:৫৭ || আপডেট: ২০১৮-১২-২৭ ০০:১৭:৫৭
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : চট্টগ্রাম- ১২ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী দলের মহাসচিব জননেতা এম এ মতিন এর সমর্থনে ২৬ ডিসেম্বর’১৮ সকাল ৯ ঘটিকা হতে বিশাল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান, পীরজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী, আল্লামা মঈনুদ্দীন আশরাফী, মাসুদ হোসাইন আল কাদেরী, কাজী সোলায়মান চৌধুরী, কাজী আহমদ হোসাইন আল কাদেরী, অধ্যাপক জালাল উদ্দীন আল আযহারী।
মতিন বলেন- পটিয়ার মানুষ পরিবর্তন চাই তাই আজ প্রমাণ করে মোমবাতির এই গণজোয়ার। মানবতার মুক্তির দিশারী নবী মুহাম্মদ (দঃ) হাদিসে বলেন- ইসলাম ধর্মে সংখ্যালুঘু সম্প্রদায়ের যথাযথ নিরাপত্তা বিধান উল্লেখ আছে। প্রতিহিংসায় নিমগ্ন বড় দুই রাজনৈতিক জোটের উপর মানুষ সবসময় ভরসা করে আসছেন তাই আজ এই প্রতিহিংসা কে দূরীকরণের জন্য মোমবাতি মার্কায় ভোট প্রদান করার আহবান জানান।
সকাল ৯ ঘটিকায় শান্তিরহাট থেকে শুরু করে পটিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ জনগণকে সাথে নিয়ে বিশাল নির্বাচনি শোডাউন পথসভা অনুষ্ঠিত হয়, এতে আরো উপস্থিত ছিলেন সৈয়দ মুহাম্মদ আবু আজম, সাদেকুর রহমান খান, মাওলানা এনাম রেজা, মুখতার হোসেন, ইমরানুল ইসলাম, এম এ মাবুদ, পীরজাদা এয়ার মোহাম্মদ পেয়ারু, আলী হোসাইন, পীরজাদা শামুনুর রশীদ আমিরী, ডাঃ জামাল, মাষ্টার আলী খান, কাজী আবু বক্কর, নিজামূল করিম সুজন, দিদার কাদেরী, এনামুল হক, মামুনুর রশীদ, নূরের রহমান রণি, শাহদাৎ হোসাইন, মুহাম্মদ কালাম, জমির উদ্দিন, আসহাব উদ্দিন মুরাদ, নজরুল ইসলাম শওকত প্রমূখ। এতে আরো উপস্থিত ছিলেন, দেশের শীর্ষস্থানীয় পীরমাশায়েখ ও ওলামায়ে কেরাম।