চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় বিএনপির প্রার্থী এনামুল হক এনামের ব্যাপক গণসংযোগ

প্রকাশ: ২০১৮-১২-২৭ ০০:১৫:০৪ || আপডেট: ২০১৮-১২-২৭ ০০:১৫:০৪

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী এনামুল হক এনাম বলেছেন, বিএনপির নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে কোনভাবে দমিয়ে রাখা যাবে না। পটিয়ার প্রতিটি এলাকায় ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ লোকজন গণসংযোগে ঝাপিয়ে পড়েছে। এতে ঈষান্বিত হয়ে প্রতিপক্ষ বিএনপির নেতাকর্মীদের প্রতিদিন নানাভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শণ করে যাচ্ছে। এমনকি তাঁর সহধর্মীনি মোছাম্মৎ পারভীনের উপর হামলাও চালানো হয়েছে। ২৬ ডিসেম্বর (বুধবার) বিকেলে পটিয়া উপজেলার পূর্ব হাইদগাঁও সাতগাউছিয়া দরবার শরীফ মাজার জেয়ারত শেষে এক পথসভায় বিএনপির প্রার্থী এনাম এই কথা বলেন।

এতে উপস্থিত ছিলেন, হাইদগাঁও ইউনিয়ন বিএনপি নেতা মো. ইয়াছিন সওদাগর, আবুল কাশেম সওদাগর, হাইদগাঁও ইউপি চেয়ারম্যান মো. ইউনুচ, হাইদগাঁও ৯নং ওয়ার্ডের সেলিম মেম্বার, ছাত্রদলের সভাপতি মো. মামুন, যুবদলের সাংগঠনিক সম্পাদক কাজী আরব, কবির সওদাগর, সাবেক মেম্বার মতলব, পেয়ার মুল্লুক, হুমায়ুন, হাইদগাও ইউনিয়নের সাবেক মেম্বার মো. সেলিম, মো. মুন্সি মিয়া, আবদুল মাবুদ, আয়ুব আলী হিরু, নুর মিয়া। বিএনপির প্রার্থী এনাম হাইদগাঁও ইউনিয়নের আইয়ুব মার্কেট, ছত্তার মার্কেট, সাতগাউছিয়া মার্কেট এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে ব্যাপক গণসংযোগ করেন। এসময় দলের নেতাকর্মী ছাড়াও এলাকার হাজারো লোকজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *