চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়া পৌর সদরের মরা খাল খনন শুরু : ব্যয় ৮০ লক্ষ টাকা

প্রকাশ: ২০১৮-১২-২৭ ০০:২১:৩৭ || আপডেট: ২০১৮-১২-২৭ ০০:২১:৩৭

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় পৌর সদরের সুচক্রদন্ডীর দু:খ খ্যাত মরা খালটি অবশেষে খনন কাজ শুরু হয়েছে। গতকাল পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত সচিব পটিয়ার সন্তান মো. ইউসুফ উপস্থিত থেকে এ খনন কার্যক্রম উদ্বোধন করেন। এতে বলা হয় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে প্রায় ৫ কিলোমিটারের বেশি শ্রীমতির মরা খালটি খনন না হওয়ায় গত দুই যুগ ধরে বর্ষা মৌসুমে কয়েক কিলোমিটার এলাকা পানির নিচে তলিয়ে যায়। শত শত একর ফসলী জমির ফসল ও মৎস্য চাষ পানিতে ভেসে যায়। দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্থদের দাবির মুখে পানি উন্নয়ন বোর্ড এ প্রকল্প গ্রহণ করায় এলাকায় স্বস্তি ফিরে আসে। এ উপলক্ষে গতকাল বুধবার পটিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত সচিব মো: ইউসুফ, যুগ্ম সচিব মন্টু কুমার বিশ্বাস, প্রধান প্রকৌশলী একেএম সামশুল করিম, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান, পানি উন্নয়ন বোর্ডের পরিচালক শহিদ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মঈনুদ্দিন, মৎস্য কর্মকর্তা লুৎফুর রহমান, পটিয়া পৌরসভার ২নং কাউন্সিলর রূপক কুমার সেন, পৌরসভা শ্রমিক লীগের সভাপতি শফিকুর রহমান জুনু, ২নং ওয়ার্ড আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, পৌর আ’লীগ নেতা হাবিবুর রহমান সুমন, পৌর আ’লীগ নেতা শহীদুল আলম শহীদ। অতিরিক্ত সচিব মো. ইউসুফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশের ৬৪ জেলার ছোট নদী, খাল এবং জলাশয় পুন:খনন প্রকল্পের (১ম পর্যায়ে) অংশ হিসেবে এ খালটি খনন করা হচ্ছে। এছাড়াও পটিয়ার হাইদহগাঁওয়ের শ্রীমতি খাল সহ আরো কয়েকটি প্রকল্প নিয়ে একগুচ্ছ প্রকল্প শীঘ্রই বাস্তবায়ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *