রফিকুল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-২৭ ১৫:১৬:২২ || আপডেট: ২০১৮-১২-২৭ ১৫:১৬:২২
রফিকুল আলম:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট থেকে মনোনীত চট্টগ্রাম -২ (ফটিকছড়ি) আসনের নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারীর নৌকা মার্কায় সমর্থনে ২৭ ডিসেম্বর ফটিকছড়ি পৌরসভা উত্তর রাঙ্গামাটিয়া গণসংযোগ শেষে পথ সভায় বক্তব্য রাখেন, প্রার্থী সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। এতে সভাপতিত্ব করেন, পৌর মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন। সভাপতির বক্তব্যে পৌর মেয়র বলেন, পৌর এলাকার সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রেখে পৌরসভার সকল নাগরিকের সেবার মানোন্নয়নে নৌকা প্রতিকে ভোট দিতে আহব্বান জানান। 
এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী,উপজেলা ভাইস চেয়ারম্যান এড.উত্তম কুমার মহাজন, আওয়ামীলীগ নেতা দিদারুল বশর চৌধুরী দুদু,তছলিম বিন জহুর ,উপজেলা বিটিএফ সভাপতি বেলাল উদ্দিন শাহ,সাধারণ সম্পাদক আলমগীর আলম সহ জেলা, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে গনসংযোগের উদ্দেশ্যে রওনা হন। সেখানে মালেক শাহ দরগাহ গেইটে কাঞ্চননগর ইউপি চেয়ারম্যান কাতেব উদ্দিন চৌধুরী হাজারো এলাকাবাসী নিয়ে ফুলের নৌকা প্রতিক দিয়ে প্রার্থীকে বরন করেন। এসময় চেয়ারম্যান কাঞ্চননগরের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে সকল ভেদা ভেদ ভূলে উন্নয়নের জোয়ার অব্যাহত রেখে মডেল কাঞ্চননগর গড়তে নৌকা প্রতিকে ভোট দেবার জন্য সকলের প্রতি আহব্বান জানান। পরে প্রার্থী সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী তাঁর বক্তব্যে উন্নয়নের ধারা বজায় রাখতে ও সুন্দর ফটিকছড়ি গড়তে ৩০ ডিসেম্বর নৌকা প্রতিকে ভোট দিতে সকলের প্রতি উদাত্ত আহবান জানান। এতে আরো বক্তব্য রাখেন,পৌর মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন, জাগির হোসেন, জানে আলম। 
অন্যদিকে উক্ত ইউনিয়নের তেমুহনী বাজার,রাজা রাস্তার মাথা,কাঞ্চুরহাটে ও অনুরুপ পথ সভায় বক্তব্য রাখেন। উক্ত ইউনিয়নে গনসংযোগ শেষে তিনি পাইন্দং ইউনিয়নে গনসংযোগ শুরু করবেন।