চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

মুক্তিযুদ্ধের চেতনা লালনে নৌকাকে জয়ী করুণ : পটিয়ার বাহুলীতে নৌকার গণসংযোগে খোরশেদ আলম

প্রকাশ: ২০১৮-১২-২৭ ০০:২৫:৫৭ || আপডেট: ২০১৮-১২-২৭ ০০:২৫:৫৭

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার বাহুলীতে গতকাল মহাজোটের সমর্থিত আ’লীগ প্রার্থী সামশুল হক চৌধুরীর সমর্থনে কেন্দ্র কমিটির চেয়ারম্যান ও শহীদ পরিবারের সন্তান, টি.কে গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব খোরশেদ আলমের নেতৃত্বে ব্যাপক গণসংযোগ করা হয়। এসময় তিনি বলেন, এদেশের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের গৌরব উজ্জ্বল ভূমিকা রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধুর ত্যাগের ফসল আজকের বাংলাদেশ। কিন্তু স্বাধীনতা বিরোধী ঘাতকরা বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করে বাংলাদেশের ইতিহাসকে কলংকিত করেছিল।

কিন্তু জাতির পিতার কন্যা শেখ হাসিনা আজ সকল ঘাতকদের আইনী প্রক্রিয়ায় ফাঁসিতে ঝুলিয়ে দেশে আইনের শাসন যেমন প্রতিষ্ঠা করেছেন তেমনি উন্নয়ন অগ্রগতিতে বাংলাদেশকে রোল মডেলে পরিণত করেছেন। এর ধারাবাহিকতায় পটিয়ায়ও তারই আস্থাভাজন দু’বারের এমপি আলহাজ্ব সামশুল হক চৌধুরী ব্যাপক উন্নয়ন করেছেন। তিনি চলমান উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে ৩০ ডিসেম্বর নৌকায় ভোট দিয়ে সামশুল হক চৌধুরীকে এমপি নির্বাচিত করার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী হিসেবে অভিষিক্ত করতে সর্বস্তরের ভোটারদের প্রতি উদার্ত্ত আহবান জানান।

এসময় তার সাথে ছিলেন কাউন্সিলর কামাল উদ্দিন বেলাল, পটিয়া আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক শহীদ পরিবারের সন্তান এড. অরুণ কুমার মিত্র, বিশ্বজিৎ দাশ, সুনীল মিত্র, এজাহার জিয়া, আর্মি নুরুল ইসলাম, শেখ আবছার হোসেন, নাজিম উদ্দিন, জসিম উদ্দিন, মাষ্টার শিশির মিত্র, উদয়ন সংঘের সাধারণ সম্পাদক সুজন মিত্র প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *