চট্টগ্রাম, , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

রাঙ্গুনিয়ায় প্রচারণার শেষ দিনে আ.লীগের জনসভায় মানুষের ঢল

প্রকাশ: ২০১৮-১২-২৭ ১৯:৫৬:৩৩ || আপডেট: ২০১৮-১২-২৭ ১৯:৫৬:৩৩

আব্বাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়া :

নৌকা হচ্ছে উন্নয়নের মার্কা, নৌকায় ভোট দিলে দেশে উন্নয়নের ধারাবাহিকতা থাকবে ।  শেখ হাসিনার যাদুকরী চেষ্ঠায় দেশ এখন বদলে গেছে, পাকিস্তানের চেয়েও এগিয়ে আছে বাংলাদেশ।  উন্নয়নের রোল মডেল বাংলাদেশকে উন্নত দেশে নিয়ে যেতে নৌকায় ভোট দিয়ে আ.লীগকে আবার ক্ষমতায় আনতে হবে।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রচারণার শেষ দিনে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ একথা বলেন।   চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া, বোয়ালখালী আংশিক) আসনে প্রচারণার শেষ দিনে আ.লীগ প্রার্থী হাছান মাহমুদের জনসভায় ছিল হাজার হাজার মানুষের ঢল নামে।  বৃহষ্পতিবার (২৭ ডিসেম্বর) দুপুর ২ টা থেকে রাঙ্গুনিয়া পাইলট স্কুল মাঠে কানায় কানায় পূর্ন হয়।  উপজেলা আ.লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে জনসভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন তিনি।

 

উপজেলা আ.লীগ সভাপতি খলিলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. রফিকুল আলম, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম, সিরাজুল ইসলাম, চট্টগ্রাম উত্তরজেলা আ.লীগের সাংস্কৃতিক সম্পাদক স্বজন কুমার তালুকদার, ধর্মবিষয়ক সম্পাদক ও পৌর মেয়র শাহাজাহান সিকদার, কৃষি বিষয়ক সম্পাদক  ও উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম চৌধুরী, মানবসম্পদ বিষয়ক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আবুল কাশেম চিশতি, সদস্য নজরুল ইসলাম, আবুধাবি বঙ্গবন্ধু পরিষদ সভাপতি ইফতেখার হোসেন বাবুল, চট্টগ্রাম উত্তরজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সহসভাপতি গিয়াস উদ্দিন খাঁন স্বপন, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, যুগ্ন সম্পাদক ডা. মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন খাঁন, উপজেলা যুবলীগ সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু, সাধারণ সম্পাদক মো. ইউনুচ প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *