চট্টগ্রাম, , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

৩ ঘণ্টার মাথায় কথা ঘোরালেন এরশাদ

প্রকাশ: ২০১৮-১২-২৭ ২১:৫৭:২৩ || আপডেট: ২০১৮-১২-২৭ ২১:৫৭:২৩

বীর কণ্ঠ ডেস্ক:

সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ৩ ঘণ্টার মাথায় সিদ্ধান্ত পাল্টালেন।

বৃহস্পতিবার রাত ৮টায় এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি দেলোয়ার জালালীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এরশাদ বলেন, মহাজোটের বাইরে যারা জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন, তারা সবাই লাঙল প্রতীক নিয়ে নির্বাচন করবেন। এতে বিভ্রান্তির অবকাশ নেই।

এর আগে বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা দিয়েছিলেন, মহাজোটের প্রার্থী ছাড়া অন্য যেসব আসনে জাপার প্রার্থীরা আছেন, তারা তাদের প্রার্থীতা প্রত্যাহার করে মহাজোটের প্রার্থীকে সমর্থন দিবেন এবং তার পক্ষে কাজ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *