জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-২৮ ০০:০৩:৪৬ || আপডেট: ২০১৮-১২-২৮ ০০:০৩:৪৬
আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ইসলামী ফ্রন্টের প্রার্থী ও দলের মহাসচিব মাওলানা এম এ মতিন বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত আনোয়ারার চাতরী চৌমুহনী বাজার,কাফকো সেন্টার, গোবাদিয়া,বারশত কালীবাড়ি,গহিরা দোভাষী বাজার,বটতলী রুস্তমহাট,হাজীগাঁও,ঝিওরী ও কালাবিবি দীঘির মোড়সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।
এ সময় তিনি কয়েকটি পথসভায় বলেন,আনোয়ারাবাসী কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত। বর্তমানে পুঁজিপতিরা রাজনীতি নিয়ন্ত্রণ করার ফলে ধনীরা আরও ধনী হচ্ছে আর গরীবরা নিঃস্ব হচ্ছে। গরীব ও মধ্যবিত্ত শ্রেণির দুঃখ বুঝতে ও মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে মধ্যবিত্ত থেকে জনপ্রতিনিধি নির্বাচিত করুন। ইসলামী ফ্রন্ট সাধারণ জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংসদ নির্বাচনে প্রার্থী দিয়েছে।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন,দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাস্টার আবুল হোসাইন,উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি কাজী মাওলানা বদরুজ্জামান নঈমী,সহসভাপতি মাওলানা মনির আহমদ আনোয়ারী,হাফেজ আবদুর রহিম,অধ্যক্ষ ডিআইএম জাহাঙ্গীর আলম,মুফতি কাজী শাকের আহমদ চৌধুরী,মাওলানা তৌহিদুল্লাহ,সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া,অর্থ সম্পাদক মো.ইসমাঈল,আইন সম্পাদক ফেরদৌস মিয়া বাবু,যুবনেতা নাজিম উদ্দিন,নুরুল করিম,হাফেজ মোহাম্মদ নুর,ছাত্রনেতা ফরিদুল আলম,আবদুস সালাম,জাহেদুল হক,আবদুল মালেক,ওবাইদুল হক টিটু,কাজী মোহাম্মদ আলী ও ইউসুফ আলী প্রমুখ।