চট্টগ্রাম, , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় নৌকার পক্ষে প্রচারণায় ওয়াসিকা এমপি

প্রকাশ: ২০১৮-১২-২৮ ০০:০৬:২৯ || আপডেট: ২০১৮-১২-২৮ ০০:০৬:২৯

আনোয়ারা প্রতিনিধি : একাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে আওয়ামী লীগের প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের প্রতীক নৌকার পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন নারী সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান। বৃহস্পতিবার বিকেলে আনোয়ারা উপজেলার বরুমচড়া,বারখাইন,হাইলধর,চাতরী ও আনোয়ারা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে নৌকার পক্ষে ভোট চান। গণসংযোগকালে তিনি বলেন,আওয়ামী লীগ উন্নয়ন ও শান্তিতে বিশ্বাসী।

এ দল ও দলের নেত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা নির্ধারিত লক্ষ্য নিয়ে কাজ করে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ নিরাপদে থাকেন। জনগণ নির্বিঘেœ জীবনযাপন করতে পারেন। অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ে। দেশ ডিজিটাল হয়। সবক্ষেত্রে উন্নয়ন হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন আওয়ামী লীগ নেতা আবুল বশর,সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল গাফফার,দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাজীব দাশ রাহুল,ইউপি সদস্য আজিজুল হক,জসিম উদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *