আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-২৮ ০০:৫৬:১৩ || আপডেট: ২০১৮-১২-২৮ ০০:৫৬:১৩
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার কাশিয়াইশে ফকিরা হাট বাজারে হামলার প্রতিবাদে আওয়ামী লীগ আয়োজিত এক প্রতিবাদ সভা বৃহস্পতিবার ইউনিয়ন আ’লীগের সভাপতি জহির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোজাম্মেল হোসেন রাজধন, কাশিয়াইশ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, আ’লীগ নেতা নুরুল হুদা, ওয়ার্ড আ’লীগের সম্পাদক দিলীপ দাশ গুপ্ত, ওসমান বুধপুরী, মো. ইলিয়াছ, মো. জহির, ইদ্রিস চৌধুরী অপু, মো. ফরিদ, ছাত্রলীগ নেতা আলী আজগর, শাহেদুল ইসলাম, দিদার, আলতাফ মিয়া, অভি, মাহাবু, জয়নাল আবেদীন, সাগর দত্ত, আশীষ দাশ, আবদুল মান্নান, আরিফুল ইসলাম প্রমুখ। এতে বক্তারা বলেন, আওয়ামী লীগের নিশ্চিত বিজয় দেখে বিএনপির সমর্থিতরা হামলা চালিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে। এব্যাপারে প্রশাসনকে সজাগ থাকার মাধ্যমে নির্বাচনের পরিবেশ অক্ষুন্ন রাখতে হবে।