চট্টগ্রাম, , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রামে নিরাপত্তা ব্যবস্থা জোরদার: সেনা টহলের পাশাপাশি রয়েছে র‌্যাব-পুলিশ ও বিজিবি

প্রকাশ: ২০১৮-১২-২৮ ১৩:০০:২৫ || আপডেট: ২০১৮-১২-২৮ ১৩:০০:২৫

বীর কন্ঠ ডেস্ক :

একাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রামে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহনে সব প্রস্তুতি অনেকটাই শেষ পর্যায়ে।

এরমধ্যে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে নিরাপত্তা। শুক্রবার সকাল ৮টায় শেষ হয়েছে নির্বাচনের সব ধরনের প্রচার-প্রচারণা।

ভোটের পরিবেশ নির্বিঘ্ন রাখতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা । নির্বাচনী এলাকায় সেনা টহলের পাশাপাশি রয়েছে র‌্যাব-পুলিশ ও বিজিবি।  বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে তল্লাশি চৌকি। সন্দেহভাজন যানবাহনগুলোতে চালানো হচ্ছে তল্লাশী।

এখন পর্যন্ত খুব বড় কোন ঘটনা না হলেও বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটেছে চট্টগ্রামে। শুধু ভোটের দিনই নয়, তার আগে-পরে কয়েকদিনের নিরাপত্তার বিষয়টিকে বেশ জোর দিচ্ছে প্রশাসন। কেননা ভোটের দিন ছাড়াও গুরুত্বপূর্ণ আগে-পরের সময়।

যাতে সম্ভাবনা থাকে অবৈধ অর্থের লেনেদেন, অস্ত্রের মহড়া, ভীতি প্রদর্শনসহ সংঘাতময় নানা পরিস্থিতি সৃষ্টির।এই সময়ে নানা ধরনের সহিংসতা ঘটে। এজন্য বাড়তি নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে, চট্টগ্রামের ১৬টি আসনে ভোট কেন্দ্র ১৮শ ৯৯ টি। এরমধ্যে ১৩শ ২টি রয়েছে জেলায়। সেখানে ৮৬০টি কেন্দ্রকে গুরুত্বপূর্ন হিসেবে চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সে হিসেবে জেলার ৬৬ ভাগ ভোটকেন্দ্রই গুরুত্বপূর্ণ।

আর মহানগরে ৫শ ৯৭ টির কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ২শটি। এসব কেন্দ্রকে ঘিরে বাড়তি নিরাপত্তার পাশাপাশি ভোটারদের আসা-যাওয়া নির্বিঘ্ন করতে বাড়তি সতর্কতার কথা জানিয়ে্ছে প্রশাসন।

জেলার মধ্যে বাঁশখালি, সীতাকুণ্ড, সাতকানিয়া, ফটিকছড়ি, সন্দ্বীপ আর মহানগরে কোতোয়ালি ও ডবলমুরিংসহ কয়েকটি আসনকে বাড়তি গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানা গেছে।

এবার চট্টগ্রামে মোট ভোটার ৫৬ লাখ ৪১ হাজার, কেন্দ্র আছে ১৮শ ৯৯টি। সবমিলে নির্বাচনী নিরাপত্তায় নিয়োজিত থাকবে বিভিন্ন বাহিনীর অন্তত ২০ হাজার সদস্য।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *