অধীর বড়ুয়া
বোয়ালখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-২৮ ০০:২০:৩৭ || আপডেট: ২০১৮-১২-২৮ ০০:২০:৩৭
বোয়ালখালী প্রতিনিধি : অাসন্ন একাদশ সংসদ নির্বাচনে চট্রগ্রাম -৮ অাসনের বোয়ালখালী বিভিন্ন বৌদ্ধ পল্লীগুলোতে মহাজোট মনোনীত প্রার্থী মঈনউদ্দিন খান বাদলের পক্ষে নৌকা মার্কায় ভোট চাইলেন উপজেলা মহিলা অাওয়ামীলীগের সহ-সভাপতি নারী নেত্রী ইলা বড়ুয়া। ২৭ ডিসেম্বর দুপুর ২ টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ে উপজেলা ও পৌর এলাকার হাজারীরচর, কধুরখীল , পূর্ব অামুচিয়া, কড়লডেঙ্গা, বৈদ্যপাড়া, শাকপুরাসহ সব কয়টি বৌদ্ধ পল্লী গুলোতে নৌকা মার্কায় ভোট চেয়ে গণ সংযোগ করার সময় বিভিন্ন বৌদ্ধ গ্রামের নেতৃত্বস্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ও সংগে ছিলেন।