চট্টগ্রাম, , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

জেলে বসে সামশুল ইসলাম নির্বাচনে সন্ত্রাসী কর্মকান্ডের নেতৃত্ব দিচ্ছেন : ড. নদভী

প্রকাশ: ২০১৮-১২-২৮ ২১:১৬:৩৮ || আপডেট: ২০১৮-১২-২৮ ২১:১৬:৩৮

বীর কন্ঠ ডেস্ক :

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য চট্টগ্রাম- ১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনে জামায়াত-শিবির ধানের শীষ প্রতীকের অন্তরালে এদিন ব্যাপক সন্ত্রাসের ষড়যন্ত্র করছে। ধানের শীষ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আ.ন.ম সামশুল ইসলাম জেলে বসে এ ষড়যন্ত্রের নেতৃত্ব দিচ্ছেন বলে মন্তব্য করেছেন  চট্টগ্রাম- ১৫ আসনের নৌকা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী।

আজ ২৮ ডিসেম্বর শুক্রবার দুপুরে আজ ২৮ ডিসেম্বর শুক্রবার দুপুরে সাতকানিয়ার মাদার্শা মক্কার বাড়িস্থ তাঁর বাসভবনে লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিঁনি এমন মন্তব্য করেন।

ড.নদভী  বলেন, চট্টগ্রাম- ১৫ আসনে যেন কোন সহিংসতা না হয় সেজন্য আওয়ামী লীগ নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে জনগণের ভোটাধিকার প্রয়োগে সহায়তা করবে। যদি কোন ভোট সন্ত্রাস হয় তাহলে নৌকা সমর্থকরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে। সন্ত্রাস মোকাবেলায় তারা বদ্ধপরিকর।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা গোলাম ফারুক ডলার, ডাঃ আ.ম.ম মিনহাজুর রহমান, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মোনাফ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *